এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলো করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে খাতা পুনর্নিরীক্ষার আবেদন জানিয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই খাতা […]

বিস্তারিত

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা চিঠিটি দেখেছে। চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট […]

বিস্তারিত

তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, […]

বিস্তারিত

রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (৮ নভেম্বর) রিয়াদ শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, তারা সময়মতো হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিকট শব্দে […]

বিস্তারিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক […]

বিস্তারিত

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত […]

বিস্তারিত

প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে এনআইডি : ইসির নতুন পরিকল্পনা

দেশের নাগরিকদের তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ ও সার্বজনীন করতে এক যুগান্তকারী উদ্যোগ হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়েই শুরু হতে পারে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। পরিকল্পনাটি পূর্ণাঙ্গ রূপ পেলে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশু-কিশোররাও আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবার আওতায় চলে আসবে। শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা […]

বিস্তারিত

৩৩ শতাংশ চার্জ বৃদ্ধির পরিকল্পনা বেবিচকের

দেশের এভিয়েশন খাতে চলমান উচ্চ ভাড়ার মধ্যেই নতুন করে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিভিন্ন বিমান চলাচল-সংক্রান্ত চার্জ সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বিমানবন্দরগুলোর এয়ারলাইনস পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে যাবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ যাত্রী ও প্রবাসী […]

বিস্তারিত

ইরানের হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া এ দাবি করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত […]

বিস্তারিত

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে এবং […]

বিস্তারিত