বিআইএন শর্তে মুখোমুখি এবিবি ও এনবিআর

ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ও ঋণ বিতরণের ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন (BIN) বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় বাজেটে প্রণীত এই কঠোর আইনের কারণে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরিচিত কুটির, অতি ক্ষুদ্র, […]

বিস্তারিত

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সরকারের

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে […]

বিস্তারিত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে। এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ […]

বিস্তারিত

দফায় দফায় হামলা, যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফের হামলার শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল […]

বিস্তারিত

আল-আকসায় প্রবেশ করল এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, রবিবার ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে এক হাজার ১৪৩ জন ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা ধারাবাহিকভাবে মাগরিবি গেট দিয়ে আল-আকসায় প্রবেশ করে। এ […]

বিস্তারিত

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে […]

বিস্তারিত

আগামী দুই মাসে ৩ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে। এর মধ্যে তিনি জাপান ও সৌদি আরব যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) অংশ নিতে তিনি যাবেন তুরস্কে। টোকিও, রিয়াদ ও আঙ্কারায় বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর অক্টোবরে জাপান সফর এবং নভেম্বেরে প্রথমে […]

বিস্তারিত

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। […]

বিস্তারিত

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার দেবে এডিবি

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে। এডিবির এ অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর আওতাভুক্ত যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। এর […]

বিস্তারিত

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের বিমান কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তিনি। পোস্টে নতুন […]

বিস্তারিত