২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি

সম্মিলিত প্রচেষ্টা ও তরুণদের অদম্য শক্তিতে ২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন সফল করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এর উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, […]

বিস্তারিত

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের চরম সতর্কতা জারি

টানা প্রবল বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং আকস্মিক বিধ্বংসী বন্যার চরম ঝুঁকিতে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। উদ্ভুত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জানমালের সুরক্ষায় আগামী শনিবার পর্যন্ত দেশজুড়ে সর্বোচ্চ পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি করেছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তীব্র বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি বেগে কালবৈশাখীর মতো তাণ্ডবী হাওয়া বয়ে যেতে পারে। এমনকি […]

বিস্তারিত

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর: আবেদনের সুযোগ যাদের

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। গত বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আন্তশিক্ষা বোর্ড […]

বিস্তারিত

হামের টিকা অনিয়ম: অন্তর্বর্তী সরকারের দায় অনুসন্ধানে তদন্ত কমিশন

হামের টিকা ক্রয়, সরবরাহ ও বিতরণে দীর্ঘসূত্রতা, চরম প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের মাধ্যমে জনস্বাস্থ্যের ওপর যে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গত বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা […]

বিস্তারিত

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। ২০২৩-২০২৭ মেয়াদে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) আওতায় এসব প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। অর্থ ও পরিকল্পনামন্ত্রী […]

বিস্তারিত

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আরও চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন। গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- […]

বিস্তারিত

ট্রাম্পের রাজনৈতিক বিপর্যয়: রিপাবলিকানদের ভরাডুবির ৫ কারণ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি বড় ধরনের বিপর্যয় ও অভাবনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির কাছে বিপুল ব্যবধানে হেরে কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ হাতছাড়া করেছে দলটি। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে কিছুটা আসন হারালেও, এবারের নির্বাচনে রিপাবলিকানদের এই ব্যাপক ভরাডুবিকে হোয়াইট হাউজে ট্রাম্পের দুই বছরের শাসনামল […]

বিস্তারিত

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং […]

বিস্তারিত

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন। সফরকালে তিনি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা খুলনা শহর নতুন সাজে সেজেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা রয়েছেন মাঠে। প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে নগরজুড়ে […]

বিস্তারিত

দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অথচ একই পরিমাণ গ্যাসের দাম ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে তুলনামূলকভাবে অনেক কম। সোমবার (২ নভেম্বর)  ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ […]

বিস্তারিত