প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্টা

  প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপ-আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, ‘আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে […]

বিস্তারিত

ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী […]

বিস্তারিত

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল

বিশ্ববাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে।  বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার […]

বিস্তারিত

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ

  রাষ্ট্র পরিচালনার প্রথম ৬ মাস অতিক্রম করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এখন মন্ত্রণালয়কেন্দ্রিক সংশ্লিষ্ট মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কার্যক্রম আরও বাড়াতে দু-তিনটি মন্ত্রণালয়ে রদবদল এবং নতুন মুখ যুক্ত করার কথা ভাবছেন সরকারপ্রধান। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। সরকার ও বিএনপিদলীয় সূত্রগুলো বিষয়টি নিশ্চিত […]

বিস্তারিত

ইরানের পার্লামেন্ট স্পিকার: মধ্যপ্রাচ্যে প্রভাব হারিয়ে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র

  মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব কমছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলাইমানির সংগ্রাম ও আত্মত্যাগের ফল হিসেবে এই […]

বিস্তারিত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ

আজ বৃহস্পতিবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। সংসদ ভবনের অধিবেশনকক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংসদ সচিবালয়। ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন […]

বিস্তারিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৯,৩৩৩ কোটি টাকা

  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। সভায় ৬টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে ৮৪৪ […]

বিস্তারিত

নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়: চিফ হুইপ

  নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতির নির্বাচন হবে। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। বুধবার সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২১ অগাস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে […]

বিস্তারিত

নতুন দিগন্তে রাজস্ব প্রশাসন, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে রাজস্ব প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। করদাতাদের আস্থা বাড়ানো, কর ব্যবস্থাকে সহজ ও হয়রানিমুক্ত করা, ডিজিটাল ও তথ্যভিত্তিক রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নিয়মিত করদাতাদের ওপর বাড়তি চাপ কমিয়ে নতুন করদাতা শনাক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজস্ব প্রশাসনের […]

বিস্তারিত

এনবিআর ভাগের সিদ্ধান্ত চূড়ান্ত, থাকছে দুই বিভাগ

রাজস্ব প্রশাসনকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও সর্বাত্মক স্বচ্ছতার আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি পৃথক ও বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে সরকারের এই বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজস্ব নীতি প্রণয়ন […]

বিস্তারিত