ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোট ৪৯০টি ক্যামেরা এবং অটো ফাইন সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে যাত্রা কিংবা ওভারটেকিং করা অর্থাৎ এককথায় যেখানে যে সাইন সিগন্যাল দেওয়া রয়েছে তা অমান্য করলে তার উপর জরিমানা আরোপ করা হবে।’ মঙ্গলবার […]

বিস্তারিত

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফর শেষে ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহণ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেক জানিয়েছেন, হামলায় প্রায় ১০০টি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হামলায় বিমানবন্দর, রাডার ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রায় এক […]

বিস্তারিত

শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জনগণের কাছে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে একটি দক্ষ ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে […]

বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান

  বিচার বিভাগীয় পে-কমিশনের প্রতিবেদন ঘিরে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে। দীর্ঘ আলোচনার পর গতকাল সোমবার মন্ত্রীদের নিয়ে গঠিত কমিটি বিচার বিভাগীয় পে-কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করেছে। একই সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির সব সদস্যও চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এর […]

বিস্তারিত

সহজ যাত্রার দিন ফিরছে: ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন

  দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক এবং বহুল প্রতীক্ষিত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া তিন জনপ্রিয় আন্তর্দেশীয় এক্সপ্রেস—মৈত্রী, বন্ধন ও মিতালী—পুনরায় চালুর লক্ষ্যে উভয় দেশের নীতিনির্ধারণী পর্যায় থেকে নীতিগত ও প্রশাসনিক সবুজ সংকেত পাওয়া গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য […]

বিস্তারিত

শেয়ারবাজারে মার্জিন বিধিমালায় পরিবর্তন

  শেয়ারবাজারে নতুন মার্জিন ঋণ (শেয়ার কেনায় ঋণ) বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ টাকা বিনিয়োগ না থাকলে ঋণ মিলবে না। মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত হবে ১:১। অর্থাৎ একজন বিনিয়োগকারীর ১ লাখ টাকা থাকলে শেয়ার কিনতে আরও ১ লাখ টাকা ঋণ পাবেন। এতে জীবন বিমা […]

বিস্তারিত

‘আল কায়েদা নিয়ে অনুমাননির্ভর রিপোর্ট আমলে নিচ্ছি না’

বাংলাদেশে আল-কায়েদা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতাকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পত্রিকার মাধ্যমে যতটুকু জেনেছেন, তাতে মনে হচ্ছে অনুমানের ভিত্তিতে কোনো মন্তব্য করা হয়েছে। এ কারণে সরকার আপাতত ওই প্রতিবেদন আমলে নিচ্ছে না। অনুমাননির্ভর রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস […]

বিস্তারিত

রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে ‘পিংক বাস’

  রাজধানীতে নারীযাত্রীদের জন্য আজ চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস।’ ‘পিংক বাস’ নামে এই সেবা চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে। বিআরটিসি সূত্র জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাসের চালক ও কন্ডাক্টর […]

বিস্তারিত

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

  ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উত্তেজনা বাড়ছে। সোমবার (১৭ আগস্ট) মেয়াদ শেষ হওয়া এই সমঝোতা আর বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইরানকে ‘আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পুরোপুরি নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবিও […]

বিস্তারিত