জেনারেল আজিজ ও তার স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদক, কর্মকর্তা নিয়োগ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। দুদকের সংশ্লিষ্ট নথিতে বলা হয়, জেনারেল […]

বিস্তারিত

আরও ১০ সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। স্থায়ী কমিটিগুলো হলো- মুন্সি রফিকুল আলমকে (ফেনী-১) সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ […]

বিস্তারিত

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা দেবে ইরান। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভির সাক্ষাৎকারে এই কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির এই সামরিক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ […]

বিস্তারিত

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে: এফএও

এবারের গ্রীষ্মে কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। দুই দেশ পরস্পরের জাহাজ ও বন্দরের অবকাঠামোয় হামলা চালাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিশ্ববাজারে খাদ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই খাদ্যের দাম এখন সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গতকাল শুক্রবার […]

বিস্তারিত

‘মাথাপিছু ঋণ ১.২৯ লাখ, ১৩শ প্রকল্পের মূল্যায়নে হচ্ছে ছাঁটাই’

বাংলাদেশে বর্তমানে প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায়। একইসঙ্গে বিগত ১৫ বছরের শাসনামলে গ্রহণ করা বিপুল পরিমাণ অপরিকল্পিত ঋণ এবং প্রায় ১,৩০০টি উন্নয়ন প্রকল্পের অনাকাঙ্ক্ষিত ও বিশাল আর্থিক দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে জাতীয় সংসদকে অবহিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থনৈতিক পরিস্থিতি […]

বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫৮

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৫৫৮ জন। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে চলতি বছরের এখন পর্যন্ত ১১৭ […]

বিস্তারিত

রাষ্ট্রপতির ক্ষমার্হ আদেশে শাস্তি মুক্ত এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংগঠিত নজিরবিহীন আন্দোলনের জেরে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার সব ধরনের দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। দীর্ঘ প্রশাসনিক ও আইনি টানাপোড়েন শেষে অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুলের জন্য মার্জনা প্রার্থনা করে আবেদন জানালে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন। এর পরিপ্রক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে শাস্তিমুক্তির এই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। […]

বিস্তারিত

দুই দিনের সফরে আজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটাই তার প্রথম সফর। রোববার (৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও […]

বিস্তারিত

ব্যাংক রেজল্যুশন বিল পাসের সুপারিশ

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ চূড়ান্ত পাসের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বিলটি প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে জাতীয় সংসদের মূল অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান। বৈঠকে প্রস্তাবিত আইনটির বিভিন্ন […]

বিস্তারিত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনী ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নিহত হয়েছেন ৬০ জনের বেশি। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব সংঘর্ষ হয়েছে। শনিবার দেশটির তিনটি পৃথক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার এই লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সদস্য ও ৩১ হুতি নিহত হয়েছেন। ইয়েমেনের একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে, […]

বিস্তারিত