খাদ্যের দাম কমায় আগস্টে স্বস্তি, মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

সরকারি হিসাবে আগস্টে দেশে মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। সরকারি হিসেবে মূলত খাদ্যপণ্যের দাম কমায় গড় মূল্যস্ফীতি কমেছে। আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মানুষের মজুরি […]

বিস্তারিত

অক্টোবর-নভেম্বরে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে

চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পেছনে আবহাওয়ার পরিবর্তন, মশার অতিরিক্ত ঘনত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি প্রধান কারণ হিসেবে কাজ করছে। আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। যা আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত এই প্রকোপ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগতত্ত্ববিদদের পূর্বাভাস বলছে—চলতি বছর ডেঙ্গু […]

বিস্তারিত

সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে বাজারে বাড়তি ঝুঁকি যোগ হয়েছে। গ্রিনিচ মান সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৩৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট […]

বিস্তারিত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল হাসান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. নাজমুল হাসানকে পদোন্নতি দিয়ে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলন ও চুক্তিভিত্তিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, মো. […]

বিস্তারিত

আদানি চুক্তি ও সাবেক সচিব কায়কাউসের দুর্নীতি: যৌথ অনুসন্ধানে দুদক

ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিতর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তিতে (পিপিএ) অনিয়ম-দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ—এই দুটি বিষয়কে একসাথে যুক্ত করে একযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। […]

বিস্তারিত

হরমুজ প্রণালি ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল ইরান

হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েন বা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে কোনো দেশের সামরিক মোতায়েন বা […]

বিস্তারিত

‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য’

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটি ৫০ কোটি টাকার একটি […]

বিস্তারিত

প্রধানমন্ত্রী: রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে

বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সাক্ষাতে প্রধানমন্ত্রী […]

বিস্তারিত

মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল পাস

বহুল আলোচিত জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিকার বিল আজ রোববার সংসদে পাস হয়েছে। তবে বিল দুটি পাস হওয়ার আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল। বিল দুটি উত্থাপন থেকে পাস হওয়া পর্যন্ত সবগুলো ধাপেই বাধা দিয়েছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পাশাপাশি সংসদের বাইরে বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিলের খসড়া নিয়ে নানা উদ্বেগ […]

বিস্তারিত

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাণঘাতী ডেঙ্গু চলতি মৌসুমে ভয়াবহ রূপ নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এএমএ মুহিত। রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে […]

বিস্তারিত