আরও ১০ সংসদীয় কমিটি গঠন

জাতীয় স্লাইড

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

স্থায়ী কমিটিগুলো হলো- মুন্সি রফিকুল আলমকে (ফেনী-১) সভাপতি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, একেএম সেলিম রেজাকে (পাবনা-২) সভাপতি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে (পাবনা-৫) সভাপতি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. বরকত উল্লাহ বুলুকে (নোয়াখালী-৩) সভাপতি করে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবদুস সালাম পিন্টুকে (টাঙ্গাইল-২) সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাহমুদা হাবীবাকে (মহিলা আসন-১৩) সভাপতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে (খাগড়াছড়ি) সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, খায়রুল কবির খোকনকে (নরসিংদী-১) সভাপতি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মো. আবুল খায়ের ভূঁইয়াকে (লক্ষ্মীপুর-২) সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জয়নুল আবদিন ফারুককে (নোয়াখালী-২) সভাপতি করে নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

এছাড়া মো. শাহাদাত হোসেনকে (লক্ষ্মীপুর-১) সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *