বন্দরের আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে চায় নেদারল্যান্ডস

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেরিটাইম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির রাষ্ট্রদূত জেরোয়েন ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে বৈঠক করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে প্রতিনিধি দলটি পৌঁছালে তাদের স্বাগত […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু […]

বিস্তারিত

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস প্রক্রিয়ায় জালিয়াতি ও অর্থ ফাঁকি সম্পূর্ণ বন্ধ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চপা)। এখন থেকে ই-চালানের ভেতরেই সরাসরি কাস্টমসের শুল্ক-কর এবং বন্দরের সার্ভিস চার্জ পরিশোধের সততা প্রমাণের জন্য দুটি বিশেষ নম্বর থাকবে। এর মাধ্যমে পণ্য খালাসের সময় কাস্টমস ও বন্দর ফি পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে […]

বিস্তারিত

বিশ্বব্যাংক থেকে দুই বছরের আর্থিক সুরক্ষাবলয় চায় বাংলাদেশ

অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের কাছে দুই বছরমেয়াদি বিশেষ আর্থিক সুরক্ষাবলয় (ফাইন্যান্সিয়াল সেফটি নেট) চেয়েছে সরকার। ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক বার্ষিক সভার ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্বব্যাংক গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন। তবে সুরক্ষাবলয়ের আওতায় অর্থায়নের সুনির্দিষ্ট পরিমাণ, শর্ত […]

বিস্তারিত

এনসিপির শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন ও নতুন দায়িত্বের আভাস

চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্বদানকারী তরুণ ও ছাত্রনেতাদের গড়া উদীয়মান রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তাদের সাংগঠনিক কাঠামোতে এক বিশাল ও আমূল পরিবর্তনের পথে হাঁটছে। দলকে আরও গতিশীল, সুসংহত ও কার্যকর করে তুলতে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল আনা হচ্ছে। এই পুনর্গঠিত কমিটিতে দলের শীর্ষ নেতৃত্বে ‘সুপার ইলেভেন’ কাঠামোর পরিবর্তে নতুন ‘সুপার সিক্স’ […]

বিস্তারিত

রাজধানীতে অভিযান: কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৩৪৪

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে একযোগে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ৩৪৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চার এলাকার সব প্রবেশ ও বাহির পথ ব্লক করে একযোগে এ সাঁড়াশি চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও […]

বিস্তারিত

প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভর্তির এ নীতিমালা জারি করেছে মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর জন্য […]

বিস্তারিত

চীনে উৎপাদন খরচ চার বছরের মধ্যে সর্বোচ্চ

চীনে গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে উৎপাদন খরচ সবচেয়ে বেশি বেড়েছে। গত সেপ্টেম্বরে দেশটির উৎপাদক মূল্যসূচক বেড়েছে ৫ শতাংশ। তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় কারখানায় উৎপাদন খরচ বেড়েছে। তবে ভোক্তাদের চাহিদা কম থাকায় খুচরা বাজারে পণ্যের দাম বাড়ছে ধীরগতিতে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় […]

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ কমেছে। দেশটির গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ডন মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় শূরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্তা […]

বিস্তারিত

পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় ডেঙ্গু সচেতনতা :প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক’ এক বিশেষ সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। বৈঠক […]

বিস্তারিত