বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

  বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে সম্ভাব্য অস্থিরতার কারণে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত […]

বিস্তারিত

যে কারণে দোনেৎস্কের ভবিষ্যৎ নিয়ে সম্মত হচ্ছে না রাশিয়া-ইউক্রেন

  ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে কোনো চুক্তি করতে হলে ভূখণ্ডগত বিরোধ মীমাংসা জরুরি—এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ সহকারী। শুক্রবার (২৩ জানুয়ারি) পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর তিনি বলেন, এই ইস্যুতে অগ্রগতি ছাড়া সমঝোতার আশা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শুক্রবার […]

বিস্তারিত

‘আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে’

  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সেফ এক্সিটের প্রশ্ন উঠছে কেন। আমাদের সরকারের কেউ এমন কোনো কাজ করেনি যে হাসিনার মতো হবে। আমি এই দেশের গর্বিত সন্তান, আমি এই দেশেই থাকব। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, সারাদেশে ৬০টির মতো মাজারে […]

বিস্তারিত

তিন জেলায় নির্বাচনি সংঘর্ষে আহত ৪২

  দেশের তিন জেলায় নির্বাচনি সংঘর্ষে আহত ৪২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ-সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলায় সাতজন আহত হয়েছেন। এ […]

বিস্তারিত

নির্বাচনী পদযাত্রা ঘোষণা এনসিপির, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি। শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি নিয়ে দলটির পক্ষ থেকে উঠে […]

বিস্তারিত

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

  যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত আছে জানিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বলেছে, তাদের ‘আঙুল ট্রিগারে’ আছে। এক লিখিত বিবৃতিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এখনো আলোচনার আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করার পর ইরানের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এসেছে। […]

বিস্তারিত

উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী করা হবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দিনাজপুরকে সিটি করপোরেশন এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে রূপান্তর করার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি রংপুরের তিস্তা বাঁধ সমস্যার সমাধানও করা হবে বলে প্রতিশ্রুতি দেন। গতকাল শুক্রবার উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং বিভাগীয় শহর রংপুরে পৃথক চারটি নির্বাচনী সমাবেশে […]

বিস্তারিত

শেখ হাসিনা রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না। উন্নয়নের প্রতীক ধানের শীষ, তাই আসুন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করি। শুক্রবার […]

বিস্তারিত

দেশীয় এয়ারলাইনগুলোর সারচার্জ কমে ১৪.২৫ শতাংশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমানবন্দর ব্যবহারের বকেয়া পাওনার ওপর সারচার্জ উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১৪.২৫ শতাংশ করেছে। এর ফলে দেশীয় এয়ারলাইনগুলোর ওপর দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, অ্যারোনটিক্যাল চার্জ বা বিমান চলাচল–সংক্রান্ত ফি পরিশোধে বিলম্ব হলে আগে যেখানে বার্ষিক ৭২ শতাংশ সারচার্জ দিতে হতো, তা এখন কমিয়ে আনা হয়েছে। দেশের আটটি বিমানবন্দরে […]

বিস্তারিত

জামায়াতকে ঘিরে ওয়াশিংটনের নতুন হিসাব, বাড়ছে দিল্লির শঙ্কা

  বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নীরবে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ঢাকার রাজনৈতিক সমীকরণে প্রভাব বিস্তারের অংশ হিসেবেই ওয়াশিংটন এই কৌশল বেছে নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ঘিরে […]

বিস্তারিত