‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : আলী রীয়াজ

  গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে সিলেটের বিভাগীয় মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘জুলাইতে যারা রক্ত দিয়েছেন, যাদের বেওয়ারিশ […]

বিস্তারিত

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

  এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে এই শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার এক কড়া বার্তায় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, ‘এই ধরনের কোনো পদক্ষেপ কানাডাকে বিপদের মুখে ঠেলে দেবে।’ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‌‌‘ট্রুথ সোশ্যাল’-এ […]

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

  পূর্বাভাস ছিল যে বাংলাদেশকে বাদ দেবে আইসিসি। শেষ পর্যন্ত হলোও সেটিই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাই। গতকাল শনিবার রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে রাখছে না তারা। লিটন কুমার দাসদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। […]

বিস্তারিত

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে আজ রবিবার (২৫ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে আমরা (কমিশনের সব সদস্য) দেশে অবস্থানরত সব বিদেশী কূটনীতিক, বিভিন্ন […]

বিস্তারিত

এলপিজি আমদানিতে ৯ প্রতিষ্ঠানকে চিঠি দিল বিপিসি

  সরকারের অনুমতির পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য উৎস নিশ্চিত করতে সাত দেশের ৯ সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এসব প্রতিষ্ঠান থেকে বিপিসি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে। ২১ জানুয়ারি বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মণিলাল দাশ এ চিঠি দেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিঙ্গাপুরের পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড, […]

বিস্তারিত

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান। নির্বাচন কমিশনের বরাত দিয়ে তিনি লেখেন, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের […]

বিস্তারিত

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে হাস্যরস, অর্ধেক সদস্যরই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ (শান্তি বোর্ড) নতুন করে হাস্যরস ও সমালোচনার মুখে পড়েছে। কারণ, এই বোর্ডের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেকই ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৃহস্পতিবার জমকালো আয়োজনের মাধ্যমে ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসেবে এই বোর্ডের ঘোষণা দেন। মঞ্চে তিনি বিভিন্ন […]

বিস্তারিত

‘এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব’

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিশেষ করে যুবকদের কথা দিয়েছি, আল্লাহ আমাদের তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দেব এবং আমরা পেছন থেকে তোমাদের শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। ইনশাআল্লাহ তোমরা তৈরি হও। শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই […]

বিস্তারিত

আইসিজেতে রোহিঙ্গাদের ‘বেঙ্গলি’ বলায় বাংলাদেশের তীব্র আপত্তি

  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) সম্প্রতি গাম্বিয়া বনাম মায়ানমার মামলায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বেঙ্গলি’ হিসেবে অভিহিত করেছে মায়ানমার। গতকাল শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি উল্লেখ করে মায়ানমারের অপচেষ্টার বিষয়ে জোরালো আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদের রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তরিক অঙ্গীকার প্রদর্শন এবং রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাদের […]

বিস্তারিত

কর্মস্থল ত্যাগের আগে পুলিশ ইউনিট প্রধানদের অনুমতি নেওয়ার নির্দেশ

  পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি ছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সংশ্লিষ্টদের এমন আদেশ দেওয়া হয়েছে। যেখানে পুলিশ সদরদপ্তরের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা […]

বিস্তারিত