ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ বেশ কিছু গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে, মূলত সতর্কতা হিসেবেই এই […]

বিস্তারিত

‘১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে’

  জনগণকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার মতো করে এখন বিভিন্ন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এ শীর্ষ নেতা। তিনি বলেন, আমরা […]

বিস্তারিত

আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে ইসি

  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। […]

বিস্তারিত

প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। নির্বাচনি ক্যাম্প, মাইক, অফিস, গাড়ি, ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর লুটপাট করা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা ও হোমনা : কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলায় বিএনপির প্রার্থী মো. সেলিম ভূইয়ার সমর্থক ও খালেদা […]

বিস্তারিত

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

  বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে আগামী রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০ টায় হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এতে নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরা হবে।

বিস্তারিত

দাম কমেছে সোনার, কার্যকর আজ থেকে

দেশের বাজারে কয়েক দফা দাম বাড়ার পর এবার কমলো সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে […]

বিস্তারিত

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে: সেনাপ্রধান

  সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচনসংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন […]

বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত: টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার তথ্য অনুযায়ী, বিএনপির মোট প্রার্থীর মধ্যে ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, যা দলীয় ক্ষেত্রে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রার্থীদের ইশতেহার নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন […]

বিস্তারিত

বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ

  আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনি আমেজ; আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত […]

বিস্তারিত

নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সেল গঠনের তথ্য জানানো হয়েছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য […]

বিস্তারিত