বাজেট ২০২৬-২৭: ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক!

  দেশে ভ্যাটের আওতা বাড়ানো এবং রাজস্ব আদায় জোরদার করতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন সনদ বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব চূড়ান্ত করার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক চলতি হিসাব […]

বিস্তারিত
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ: ভারতের সমস্যা আরও বাড়াবে

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে যে বার্তা মিলল

  পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের একটি বৈঠক হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলসহ নানা বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতার অনুরোধও জানান। তিনি উল্লেখ করেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের […]

বিস্তারিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

  বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন হতে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে পৃথক পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে আবেদন করে বহুনির্বাচনি (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেই তিনি নিয়োগযোগ্য বলে বিবেচিত হবেন। এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম […]

বিস্তারিত
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির

  বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এই চাপ সামলাতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূল্য সমন্বয়ের বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, […]

বিস্তারিত
দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই জনপদকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং নবগঠিত ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের পর দেশের […]

বিস্তারিত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন […]

বিস্তারিত
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। চলবে ২০ মে পর্যন্ত। রুটিন অনুযায়ী বাংলা বিষয় দিয়েই শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়। পরীক্ষার্থীদের যে ১৪ নির্দেশনা মানতে হবে—  ১. পরীক্ষা […]

বিস্তারিত

বাসের ভাড়া বাড়ছে

  ডিজেলের দাম লিটারে বৃদ্ধিতে বাসের ভাড়া বাড়াতে রোববার বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি। ভাড়া বৃদ্ধিতে রোববার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটিতে প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি। সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে কমিটি বৈঠক শুরু হয়। চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। বৈঠক সূত্র জানিয়েছে, কিলোমিটারে ২২ পয়সা বৃদ্ধিতে প্রাথমিক সমঝোতা […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের হাত থেকে ফসকে যাচ্ছে এশিয়ার মিত্ররা, যেদিকে ঝুঁকছে

  পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এশীয় রাজনীতিতে ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্যের মূলে আঘাত হেনেছে। যুদ্ধের ফলে হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্রতর হয়েছে, যা এশীয় দেশগুলোকে চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে চীন ও রাশিয়া এশিয়ায় তাদের প্রভাব বলয় বৃদ্ধির চেষ্টা করছে, যার […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও […]

বিস্তারিত