সারা দেশে আজ থেকে হামের টিকা পাবে শিশুরা

সারা দেশে আজ থেকে হামের টিকা পাবে শিশুরা

  প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আনুপাতিক হারে বাড়ছে মৃত্যুও। তাই হামের প্রাদুর্ভাব রোধে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় ৫ এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান। এরপর ১২ এপ্রিল থেকে দেয়া হয় ঢাকার দুই সিটি, ময়মনসিংহ ও বরিশাল […]

বিস্তারিত
বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ […]

বিস্তারিত

১৮ দিনের ব্যবধানে আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম, চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা

  জ্বালানি তেলের পর ১৮ দিনের ব্যবধানে আবারও বেড়েছে এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে চলতি মাসেই দুই দফায় ১২ কেজির এলপিজির দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা। রাজধানীর বড় একটি অংশের বাসিন্দা রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। এরই মধ্যে […]

বিস্তারিত
নতুন আমদানি নীতি শিগগিরই উন্মুক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী

নতুন আমদানি নীতি শিগগিরই উন্মুক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী

  নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) শিগগিরই উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে আলাদা কমিটি গঠন করা হবে […]

বিস্তারিত
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

  সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা-২০২৬ সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে যেসব শিক্ষক, […]

বিস্তারিত

‘বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য’

  আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে সরকার দুই বিলিয়ন ডলার বেশি খরচ করেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ […]

বিস্তারিত

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে সৌদি আরবের সতর্কবার্তা

  হজ মৌসুমকে সামনে রেখে কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে এখন থেকে যেকোনো ধরনের ভিজিট ভিসাধারীরা হজ পালন করতে পারবে না। সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে গালফ নিউজ। এতে বলা হয়, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ […]

বিস্তারিত
আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

  বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে এসব জ্বালানি তেল। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ […]

বিস্তারিত

নেতানিয়াহুর জন্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার

  যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং […]

বিস্তারিত

পরীক্ষায় আর থাকছে না ‘সাইলেন্ট এক্সপেল’

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের আতঙ্ক ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশ দেন। সভায় এইচএসসি পরীক্ষার তারিখ ২ জুলাই চূড়ান্ত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, মূলত […]

বিস্তারিত