বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

  সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা […]

বিস্তারিত

মহেশখালীতে জাতীয় গ্রীডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

  কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল (এমএলএনজি) পরিচালিত এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, আজ সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে উক্ত এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ […]

বিস্তারিত

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

  নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে হত্যার কথা বললেও, নিহত পপি সুলতানার মায়ের অভিযোগে সামনে এসেছে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি। ফলে ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা একই পরিবারের চারজনকে হত্যা করে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল […]

বিস্তারিত

প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

  শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, সব বোর্ডে সুন্দর পরীক্ষা হয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই। আনন্দ নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আগামী পরীক্ষাগুলোও মনিটরিং করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার নির্দেশনা দেয়া […]

বিস্তারিত
চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ও ট্রাম্পের প্রকাশ্য হুমকির মধ্যে পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলাচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) […]

বিস্তারিত

তিন জেলায় নতুন এসপি

  দেশের তিন জেলায় (শেরপুর, নাটোর ও খুলনা) নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে উপসচিব তৌছিফ আহমেদের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলাগুলোতে দায়িত্বরত অফিসারদের বিভিন্ন স্টেশনে […]

বিস্তারিত
দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

  দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করবে সরকার। এর মধ্যে ১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার […]

বিস্তারিত

‘ইরানের সঙ্গে একটি চুক্তি আজ পাকিস্তানে সই হতে পারে’

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের সঙ্গে একটি চুক্তি আজ পাকিস্তানে সই হতে পারে।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার। একই সঙ্গে ট্রাম্প জানান, আলোচনার অগ্রগতিতে উন্নতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত আছেন। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট […]

বিস্তারিত
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

  ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এতে জামায়াত থেকে আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে। জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে দুটি দলকে দুটি আসন দেওয়া হয়েছে। জুলাই শহীদ পরিবারকে একটি আসন ‘উপহার’ দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের […]

বিস্তারিত
এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু

  সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এবারই প্রথমবার পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাসব্যাপী এ পরীক্ষার সূচনা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা […]

বিস্তারিত