অ্যাটর্নি জেনারেল: ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি

  অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি, বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে প্রতি বুধ ও বৃহস্পতিবার […]

বিস্তারিত

‘পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া […]

বিস্তারিত
বাজেটে কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের

ঋণের কিস্তির বিষয়ে কঠোর অবস্থানে আইএমএফ

  সংস্কার কর্মসূচিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে না পারলে স্থগিত হওয়া ঋণের কিস্তির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তে যাবে না আইএমএফ। তবে চলমান কর্মসূচিগুলোর বাইরে নতুন নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার দরজা খোলা রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া রাজস্ব, ব্যাংকসহ সামগ্রিক আর্থিক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে নাখোশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশেষ […]

বিস্তারিত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো আকস্মিক হামলার কূটকৌশল: ইরান

  ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণাকে আকস্মিক হামলার কূটকৌশল বলে উল্লেখ করেছে ইরান। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাহদি মোহাম্মাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো […]

বিস্তারিত

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের

  হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতের সু‌যোগ পাওয়ার ক্ষে‌ত্রে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দি‌য়ে‌ছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এ‌প্রিল) ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিবৃ‌তি‌তে এ আশ্বাস দি‌য়ে‌ছে দূতাবাসটি। একইস‌ঙ্গে দূতাবাস মধ‌্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের দ্বারা শুরু হওয়া যুদ্ধ, ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসনের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহা‌নি‌তে আন্তরিক শোক প্রকাশ করছে। […]

বিস্তারিত

‘দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করে জামায়াত’

  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এ সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে। গতকাল মঙ্গলবার […]

বিস্তারিত

‘ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়’

  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সে জন্য ইতালির সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ এই দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাসহ অদূরভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদার […]

বিস্তারিত
রাজস্ব ঘাটতি লাখ কোটি ছাড়াল

রাজস্ব ঘাটতি লাখ কোটি ছাড়াল

  দেশের রাজস্ব খাত এক অভূতপূর্ব চাপে পড়েছে। প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে শুল্ক–কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা, যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে পুরো একটি অর্থবছরে যে ঘাটতি হয়েছিল, চলতি […]

বিস্তারিত
আরও বাড়ল দেশের রিজার্ভ

আরও বাড়ল দেশের রিজার্ভ

  দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন বা ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার […]

বিস্তারিত

নারী আসনে জামায়াত জোটের মনোনয়ন পাননি যেসব হেভিওয়েট নেত্রী

  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। বেশ কিছু চমক যেমন আছে এই তালিকায়, তেমনি এখানে নেই বেশ কিছু হেভিওয়েট নেতার নামও। হেভিওয়েটদের এই সারিতে আছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগমের নাম। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত […]

বিস্তারিত