গাজার শাসনভার ছেড়ে দিল হামাস

  গাজায় নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। এর মাধ্যমে সেখানে একটি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এই সিদ্ধান্তকে হামাসের একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। খবর ইউরোনিউজ ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দীর্ঘ দুই দশক ধরে […]

বিস্তারিত

কর্মসংস্থান রক্ষায় বড় শিল্পগোষ্ঠীকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

  দেশের বৃহৎ শিল্প ও ব্যাবসায়িক গ্রুপগুলোর উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ব্যাংকটির মুখপাত্র আরিফ হোসেন খান। গত রবিবারও তিনি এ বিষয়ে কথা বলেছেন। জটিলতা সমাধানে বড় শিল্পগোষ্ঠীগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। […]

বিস্তারিত

১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

  অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তির তথ্য গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার […]

বিস্তারিত

দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত  ছিল, আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরো দায়িত্বশীল ও সচেতন হতে হবে।’ ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী […]

বিস্তারিত

‘দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে’

  জনগণের দোরগোড়ায় ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নপ্রক্রিয়ায় দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে। আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ শীর্ষক […]

বিস্তারিত

জুন মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশ

  দেশের বাজারে পণ্যের দাম বাড়তে থাকলেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া জুন মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। বিবিএসের মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে জানা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় […]

বিস্তারিত

আইবাস ইস্যুর কারণে এবার একধাপে পে স্কেল বাস্তবায়নের চিন্তা, বসছে বৈঠক

  সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে অনলাইন বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস প্লাস প্লাস (iBAS++)-এ সমন্বয় নিয়ে নতুন জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে দুই ধাপের পরিবর্তে এক ধাপেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

যুক্তরাষ্টে গত এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনো চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউজার্সি রাজ্যে […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি ‘কেপিআই’ ঘোষণা

রাজধানীর গুলশানে নিজের বর্তমান বাসভবনেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ জন্য প্রধানমন্ত্রীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে এ বাসভবন ও এর আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলে এসেছে। জানা যায়, গত ৭ জুন কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির […]

বিস্তারিত

‘বিদ্যুৎখাতের সংকটের জন্য ফ্যাসিস্ট জমানার ভুল নীতি দায়ী’

  শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরাও চাই শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ বৈষম্য না থাকুক। কিন্তু বিভিন্ন […]

বিস্তারিত