পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক […]

বিস্তারিত

নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, বৃহস্পতিবার দাফন

  ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। এতে লাখো অনুসারী যোগ দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে। বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকি […]

বিস্তারিত

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধিদলে দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি নেতৃত্ব দেন। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, […]

বিস্তারিত

আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

  ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার ইরাকে পৌঁছেছে। আজ নেওয়া হবে পবিত্র নগরী কারবালায়। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি […]

বিস্তারিত

ইরানের তেল বিক্রিতে আবারো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গতকাল মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণতি তাদের ভুগতে হবে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর তেরে […]

বিস্তারিত

ইরানে ‘শক্তিশালী’ সিরিজ হামলা যুক্তরাষ্ট্রের

  ইরানের বিভিন্ন জায়গায় ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এ হামলার তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এর আগে, ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক […]

বিস্তারিত

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

  বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার পর বাংলাদেশ আন্তঃশিক্ষা […]

বিস্তারিত

‘২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের’

  ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সময় দেশে এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়ে ১৭৮ কোটি মার্কিন ডলারে (১ দশমিক ৭৮ বিলিয়ন) পৌঁছেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড-এর ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ […]

বিস্তারিত

ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা

  রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য […]

বিস্তারিত

জেট ফুয়েলের দাম কমল

  বিশ্ববাজারে মে মাস থেকে জ্বালানি তেলের দাম কমতে থাকায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দামও ধারাবাহিকভাবে হ্রাস করা হচ্ছে। সর্বশেষ প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে, এর আগে গত মাসে কমানো হয়েছিল ১৫ টাকা ৬৭ পয়সা এবং তার আগের মাসে দুই দফায় মোট ৬১ টাকা ১২ পয়সা কমে। তবে মধ্যপ্রাচ্যে […]

বিস্তারিত