লিটারে ৮.৭১ টাকা কমল ফার্নেস অয়েলের দাম

  বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে লিটারপ্রতি ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং […]

বিস্তারিত

দুই বছর পর নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

  প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের নীতিগত সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশে নামিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী শনিবার (২ আগস্ট) থেকে নতুন হার কার্যকর […]

বিস্তারিত

সিএনজি দাম বাড়ানোর উদ্যোগ পেট্রোবাংলার

  ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। এ লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোও বিতরণ মাশুল […]

বিস্তারিত

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

  একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর […]

বিস্তারিত

উৎসে করে বাড়তি ৫২ হাজার কোটি টাকার টার্গেট

  সরকারের নতুন অর্থবছরের রাজস্ব পরিকল্পনায় উৎসে কর (উইথহোল্ডিং ট্যাক্স) আদায়কে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সামনে আনা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে কর ছাড়ের ঘোষণা থাকলেও একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি আয়কর সংগ্রহের উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উৎসে কর ব্যবস্থাকে আরও […]

বিস্তারিত

কন্টেইনার জট কমাতে এনবিআরের কাছে সিপিএর চিঠি

  খালি কন্টেইনারের জট কমাতে বন্ড লাইসেন্স ছাড়াই শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের উপযুক্ত স্থানে কন্টেইনার সংরক্ষণের অনুমতি দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবারও অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২৬ জুলাই এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে সিপিএ উল্লেখ করেছে, বর্তমান বিধিনিষেধের কারণে বন্দরে কন্টেইনার জট বাড়ছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিপিএ জানায়, এ […]

বিস্তারিত

ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি এনবিআরের

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও কঠোর প্রয়োগ কার্যক্রমের মাধ্যমে রাজস্ব আহরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। রাজস্ব ফাঁকির উচ্চ ঝুঁকিতে থাকা ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানকে বিশেষ নজরদারির আওতায় এনে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত ৩৮ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে […]

বিস্তারিত

আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ আইএমএফ’র

বাংলাদেশের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, গতিশীল এবং স্বচ্ছ করতে কর ব্যবস্থায় এক বড় ধরনের সংস্কারের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, আয়কর এবং মূল্য সংযোজন কর বা ভ্যাটের জন্য বর্তমানে প্রচলিত আলাদা আলাদা শনাক্তকরণ ব্যবস্থা বাতিল করে একটিমাত্র সমন্বিত একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করা প্রয়োজন। এর ফলে বর্তমানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য […]

বিস্তারিত

আইএমএফের সঙ্গে ঋণ আলোচনার পরই নতুন পে-স্কেল ঘোষণা

  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরের আলোচনা শেষে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে পারে সরকার; তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ সিদ্ধান্ত অনেকটাই আইএমএফের সম্মতির ওপর নির্ভরশীল। রাজস্ব ঘাটতি ও দুর্বল রাজস্ব আহরণের বিষয়টি উল্লেখ করে সংস্থাটি ইতোমধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার […]

বিস্তারিত

দেশে কমল স্বর্ণের দাম

  দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

বিস্তারিত