নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও আর্থিক খাত সংস্কারে জোর আইএমএফের

বাংলাদেশে রাজস্ব আদায়ের হার বিশ্বে সর্বনিম্নের তালিকায় ঠেকেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই প্রেক্ষাপটে সংস্থাটির কাছ থেকে প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিশ্চিতে দুটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে—অভ্যন্তরীণ রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং আর্থিক খাতের নানামুখী সংকট সমাধানে সংস্কার সাধন। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক […]

বিস্তারিত

বন্দরের আধুনিকায়নে সহযোগিতা বাড়াতে চায় নেদারল্যান্ডস

চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেরিটাইম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির রাষ্ট্রদূত জেরোয়েন ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে বৈঠক করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে প্রতিনিধি দলটি পৌঁছালে তাদের স্বাগত […]

বিস্তারিত

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস প্রক্রিয়ায় জালিয়াতি ও অর্থ ফাঁকি সম্পূর্ণ বন্ধ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চপা)। এখন থেকে ই-চালানের ভেতরেই সরাসরি কাস্টমসের শুল্ক-কর এবং বন্দরের সার্ভিস চার্জ পরিশোধের সততা প্রমাণের জন্য দুটি বিশেষ নম্বর থাকবে। এর মাধ্যমে পণ্য খালাসের সময় কাস্টমস ও বন্দর ফি পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে […]

বিস্তারিত

বিশ্বব্যাংক থেকে দুই বছরের আর্থিক সুরক্ষাবলয় চায় বাংলাদেশ

অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের কাছে দুই বছরমেয়াদি বিশেষ আর্থিক সুরক্ষাবলয় (ফাইন্যান্সিয়াল সেফটি নেট) চেয়েছে সরকার। ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক বার্ষিক সভার ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্বব্যাংক গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন। তবে সুরক্ষাবলয়ের আওতায় অর্থায়নের সুনির্দিষ্ট পরিমাণ, শর্ত […]

বিস্তারিত

আইএমএফের শঙ্কা: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১% হতে পারে

দেশের অর্থনীতির জন্য বেশ কিছু কঠিন ও চ্যালেঞ্জিং বার্তা নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভা। আইএমএফের অক্টোবর ২০২৬ সংস্করণের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে প্রাক্কলন প্রকাশ করা হয়েছে, তাতে দেশের মানুষের জীবনযাত্রা, মূল্যস্ফীতি এবং সামগ্রিক প্রবৃদ্ধির গতিপ্রকৃতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংস্থাটির নতুন হিসাব অনুযায়ী, […]

বিস্তারিত

আইএমএফের পূর্বাভাস: বিশ্ব অর্থনীতিতে ৩.১% প্রবৃদ্ধির আশা

চলতি ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে ৩ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে নতুন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত জুলাই মাসে প্রকাশিত সংস্থাটির আগের প্রাক্কলনে এই প্রবৃদ্ধির হার ৩ শতাংশ ধরা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অভূতপূর্ব প্রসার এবং এই খাতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিশালাকার বিনিয়োগ বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে অন্যতম প্রধান চালিকাশক্তি […]

বিস্তারিত

এনবিআরের রাজস্ব আদায়ে বড় ধাক্কা: দুই মাসে ঘাটতি ২৫ হাজার কোটি টাকার বেশি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ধস নেমেছে। অর্থবছরের প্রথম দুই মাসেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে বিশাল অংকের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রকাশিত সেপ্টেম্বর মাসের ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে রাজস্ব খাতের এই উদ্বেগের চিত্র প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, অর্থবছরের প্রথম দুই […]

বিস্তারিত

নতুন বাজারে পোশাক রপ্তানি: শীর্ষ পাঁচ দেশেই ৫৭ শতাংশ

বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের প্রক্রিয়ায় এক অনন্য দিগন্ত উন্মোচন করেছে অপ্রচলিত বা নতুন বাজারগুলো। তবে অপ্রচলিত বাজারের পরিধি বিস্তৃত হলেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সিংহভাগই নির্দিষ্ট কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী, নতুন বাজারগুলোতে পাঠানো মোট তৈরি পোশাকের প্রায় ৫৭ শতাংশই অর্জিত হচ্ছে মাত্র পাঁচটি শীর্ষ দেশ থেকে। দেশগুলো হলো—জাপান, […]

বিস্তারিত

চট্টগ্রাম কাস্টমস: ১১ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও ১০ হাজার কোটি টাকার ঘাটতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ে ১১ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি অর্জিত হলেও লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়নি। এই তিন মাসে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আদায়ে প্রায় ১০ হাজার কোটি টাকার বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় প্রায় ৩১ শতাংশ কম হওয়ায় রাজস্ব আদায়ের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ কাস্টমস কর্তৃপক্ষের জন্য এক […]

বিস্তারিত

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬) অক্টোবর সারা দেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে। এর আগে […]

বিস্তারিত