দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটম। শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

বিস্তারিত

বেসরকারি খাতে ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি

দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত জুনে এ খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.৪৭ শতাংশে। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ সুদহার, জ্বালানিসংকট ও ব্যাবসায়িক অনিশ্চয়তার মধ্যে ঋণপ্রবাহের এ নিম্নগতি বেসরকারি অর্থনীতির সংকট আরো স্পষ্ট করেছে। উৎপাদন ও কাঁচামাল আমদানি কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণেও আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এতে নতুন […]

বিস্তারিত

বকেয়া রাজস্ব উদ্ধারে এনবিআরের বড় উদ্যোগ, আদায়ে নেই সাড়া

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব আদায়ে একের পর এক বহুমুখী উদ্যোগ নেওয়া হলেও মাঠে তার ইতিবাচক বা আশানুরূপ কোনো সাড়া মিলছে না। একদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মতো সহজ উপায়ে বিরোধ মেটানোর চেষ্টা, অন্যদিকে বড় করদাতা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সাথে শীর্ষপর্যায়ের বৈঠক এবং উচ্চ আদালতে ঝুলে থাকা দীর্ঘদিনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ—কোনো […]

বিস্তারিত

ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

দেশে নগদবিহীন লেনদেনব্যবস্থা জোরদার করতে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে চায় সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ […]

বিস্তারিত

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভৌগোলিক সুবিধা অনুযায়ী এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে, তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা গেলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ […]

বিস্তারিত

তেল ও গ্যাস আমদানিতে ৩৩০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

দেশের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে ৩৩০ কোটি ডলারের কঠিন শর্তের বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে সরকার। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৪০ হাজার ৫৯০ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনমনীয় […]

বিস্তারিত

চলতি মাসের প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত […]

বিস্তারিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য : পণ্য যাচ্ছে কম, আসছে বেশি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমলেও দেশটি থেকে বাংলাদেশের আমদানি দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে ১১৩ শতাংশের বেশি। নতুন বাণিজ্য চুক্তির প্রভাব, জ্বালানি ও কৃষিপণ্য আমদানি এবং ভবিষ্যতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আমদানি বাণিজ্য আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলা ট্রিবিউনের এক […]

বিস্তারিত

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক […]

বিস্তারিত

নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি অবশেষে ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে বন্দরের ১৫ বছরের পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি। আজ বেলা তিনটায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সই হবে। সেখানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা […]

বিস্তারিত