বিশ্বব্যাংকের প্রতিবেদন: ৬২ শতাংশ দরিদ্র মানুষ পান না সামাজিক সুরক্ষার সুবিধা

দেশের প্রায় ৬২ শতাংশ দরিদ্র মানুষ প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে সমাজের নিচের দিকে থাকা ২০ শতাংশ দরিদ্র মানুষের সঙ্গে ওপরের দিকে থাকা ২০ শতাংশ ধনী মানুষের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার তুলনা করা হয়েছে। এতে বলা হয়েছে, দরিদ্র ২০ […]

বিস্তারিত

‘সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে’

চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায় কম হলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় কার্যক্রম ধীরে ধীরে গতি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় বাড়বে এবং লক্ষ্যমাত্রাও পূরণ হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী […]

বিস্তারিত

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী ঘোষণার সুপারিশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে কর-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী ঘোষণার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শুল্ক ও কর প্রশাসনের ভেতরে অনিয়ম বন্ধ করা, কর ফাঁকি রোধ করা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী […]

বিস্তারিত

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে। আজ রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর […]

বিস্তারিত

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৭০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর এক দিনেই দেশে ১০৯ মিলিয়ন […]

বিস্তারিত

বিশ্বব্যাংকের প্রতিবেদন: নতুন করে দরিদ্র ২১ লাখ মানুষ

ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, কম রাজস্ব আদায় ও বিনিয়োগে স্থবিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের চাপের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সংস্কার না হলে ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং সরকারের সংস্কার কার্যক্রম গতি পেলে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি […]

বিস্তারিত

খাদ্যনিরাপত্তায় ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্যনিরাপত্তায় ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এর পরিমাণ ৩ হাজার ৭০০ কোটি টাকা। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম। ইআরডির […]

বিস্তারিত

ব্যাংক, জ্বালানি ও রাজস্ব সংস্কারে বিশ্বব্যাংকের আল্টিমেটাম

ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, কম রাজস্ব আদায় এবং বিনিয়োগে স্থবিরতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের চাপের মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত এবং সাহসী সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি […]

বিস্তারিত

রাশিয়ায় কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি

নিষেধাজ্ঞা ও যুদ্ধের জেরে ব্যাংকিং লেনদেন ও পণ্য পরিবহনে জটিলতা তৈরি হওয়ায় গত কয়েক বছর ধরে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে দেশটির বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছিল এবং রপ্তানিকারকেরা বছরে এক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির আশা করেছিলেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ রাশিয়ায় […]

বিস্তারিত

এআই প্রযুক্তিতে এনবিআরের করদাতা শনাক্তের উদ্যোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণ ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। কর ফাঁকি রোধ, নতুন করদাতা সনাক্তকরণ এবং রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নেওয়া হচ্ছে কঠোর ও সমন্বিত পদক্ষেপ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত […]

বিস্তারিত