৩০ ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ, গ্রাহকের করণীয় কী

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বিভিন্ন ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের এমন সেবা বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা […]

বিস্তারিত

যে ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি নির্দিষ্ট খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক খাতগুলো […]

বিস্তারিত

জ্বালানি-অবকাঠামো অর্থায়নে ঢাকায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

এলএনজি আমদানির অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশে এসেছে বিশ্বব্যাংকের চার সদস্যের প্রতিনিধি দল। ৭ অক্টোবর পর্যন্ত চলবে তাদের এই সফর। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অবকাঠামো বিভাগের আঞ্চলিক পরিচালক পঙ্কজ গুপ্তের নেতৃত্বে চার সদস্যের দলটি শনিবার (৩ অক্টোবর) ঢাকায় পৌঁছেছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় […]

বিস্তারিত

রপ্তানি বাড়ানোর পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে যে ৫৪ পণ্য

বিশ্বের বিভিন্ন দেশের বাজার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রতিযোগী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করে পৃথক বাজারভিত্তিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার। এ পরিকল্পনার আওতায় ৫৪টি পণ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি বাজারের জন্য সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করার পাশাপাশি ওই বাজারে বাংলাদেশের বর্তমান অবস্থান, প্রতিযোগী দেশগুলোর সক্ষমতা এবং রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নীতি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নির্ধারণ […]

বিস্তারিত

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের কথা বলা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় […]

বিস্তারিত

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি অর্থবছরের […]

বিস্তারিত

৩২ জনের বিরুদ্ধে কর ফাঁকির মামলার নির্দেশ এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব গবেষণা ও সুনির্দিষ্ট অডিট তদন্তে কর ফাঁকির ভয়াবহ রূপ উন্মোচিত হয়েছে। কর আদায় ফাঁকি এবং ভুয়া তথ্যপ্রদানের অভিযোগে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, প্রভাবশালী আমলা ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ মোট ৩২ জনের বিরুদ্ধে নজিরবিহীন ফৌজদারি মামলা দায়েরের কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিশেষ তদন্তকারী শাখা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স […]

বিস্তারিত

বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি অংশীদার দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদান আমদানি শুল্ক মুক্ত করেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্ত এমন একসময়ে এল, যখন নির্দিষ্ট পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের খবরে বলা […]

বিস্তারিত

রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের অসন্তোষ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ পেতে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব পরিকল্পনা নিয়ে অসন্তোষ জানিয়েছে সংস্থাটি। আগামী ২৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের কথা রয়েছে। এর আগে এনবিআরের পাঠানো রাজস্ব পরিকল্পনা পর্যালোচনা করে আগামী অর্থবছরে রাজস্ব বাড়ানোর কৌশল ও কর্মপরিকল্পনায় ঘাটতি […]

বিস্তারিত

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই: পেট্রোবাংলা

অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। চাহিদা অনুযায়ী আগামী দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে আসবে। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল […]

বিস্তারিত