৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদ করতে নির্দেশ এনবিআরের

  ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের প্রশাসনিক সিদ্ধান্তের পর এবার ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন অধিক্ষেত্রে স্থানান্তরিত হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেগুলোর বিআইএন তথ্য হালনাগাদ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) সংস্থাটি থেকে পাঠানো এক […]

বিস্তারিত

ডিপোর সংকট কাটাতে নতুন নীতিমালা

  দেশের প্রধান সমুদ্রবন্দর ও বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)গুলোতে খালি কনটেইনারের ক্রমাগত স্তূপ ও নজিরবিহীন জট তৈরি হয়েছে। এই তীব্র সংকট মোকাবিলা এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে বিদ্যমান কাস্টমস নীতিমালায় আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। মূলত দেশে আমদানি ও রপ্তানির মধ্যকার বিশাল ব্যবধান এবং খালি কনটেইনারের চাপ বেড়ে যাওয়ায় বেসরকারি […]

বিস্তারিত

দাম বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

  ভোক্তাপর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে বেসরকারি খাতে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। রোববার এ-সংক্রান্ত পৃথক আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি জারি করে বিইআরসি জানায়, নতুন […]

বিস্তারিত

রিটার্ন জমায় বিশেষ ছাড়

  ব্যক্তিশ্রেণির করদাতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২০২৭ করবর্ষের জন্য প্রণীত নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে করদাতারা মোট পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় বা রেয়াত পাবেন। তবে নির্ধারিত এই সময়সীমা পার হয়ে […]

বিস্তারিত

সিএমএসএমই খাতে ঋণ বিতরণ ১২% বেড়েছে

  দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে মোট ৭০ হাজার ১৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা […]

বিস্তারিত

লিটারে ৮.৭১ টাকা কমল ফার্নেস অয়েলের দাম

  বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে লিটারপ্রতি ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং […]

বিস্তারিত

দুই বছর পর নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

  প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের নীতিগত সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশে নামিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী শনিবার (২ আগস্ট) থেকে নতুন হার কার্যকর […]

বিস্তারিত

সিএনজি দাম বাড়ানোর উদ্যোগ পেট্রোবাংলার

  ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। এ লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোও বিতরণ মাশুল […]

বিস্তারিত

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

  একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর […]

বিস্তারিত

উৎসে করে বাড়তি ৫২ হাজার কোটি টাকার টার্গেট

  সরকারের নতুন অর্থবছরের রাজস্ব পরিকল্পনায় উৎসে কর (উইথহোল্ডিং ট্যাক্স) আদায়কে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সামনে আনা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে কর ছাড়ের ঘোষণা থাকলেও একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি আয়কর সংগ্রহের উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উৎসে কর ব্যবস্থাকে আরও […]

বিস্তারিত