‘ইসলামী ব্যাংকে আসছে নতুন পরিচালনা পর্ষদ’

  ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। একই সঙ্গে যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে। সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে […]

বিস্তারিত

ভ্যাট ফাঁকির সুদ ছাড়, সরকারের লক্ষ্য ২০ হাজার কোটি টাকা আদায়

  দীর্ঘদিন ধরে আদালত, আপিল কর্তৃপক্ষ ও ট্রাইব্যুনালে আটকে থাকা বিপুল অঙ্কের বকেয়া ভ্যাট আদায়ে এবার বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকির মামলায় আরোপিত চক্রবৃদ্ধি সুদের বড় অংশ থেকে ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বছরের পর বছর ঝুলে থাকা মামলাগুলোর নিষ্পত্তি দ্রুত হয় এবং […]

বিস্তারিত

ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

  তারল্য সংকট কমাতে বেসরকারি খাতে ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এই অংকের অর্থ দেওয়া হয়েছে […]

বিস্তারিত

কর ফাঁকি রোধে রাজস্ব লক্ষ্যমাত্রা আহরণ সম্ভব: এনবিআর চেয়ারম্যান

  আগামী অর্থবছরের বাজেটে ব্যবসায়ী ও করদাতাদের শুল্ক-করে বড় ধরনের ছাড় দেওয়া হলেও কর ফাঁকি রোধের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, কর ছাড়ের পাশাপাশি ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর উদ্যোগের ফলে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, যা রাজস্ব বৃদ্ধিতেও […]

বিস্তারিত
৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ

৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ

  এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তার ১০০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে রোববার ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার হয়েছে। গত ৪৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ। সম্প্রতি কয়েকবার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের উপরে উঠলেও তা এ পর্যায়ে উঠেনি। গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আওয়ামী […]

বিস্তারিত

ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর করছাড়

  দেশি তেলবীজ চাষে উৎসাহ বৃদ্ধি এবং ভোজ্যতেল শিল্পে বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ কাঁচামাল হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতির সুবিধা পাবে। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর মেয়াদে ধাপ […]

বিস্তারিত

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

  তারল্য সংকট দূর করতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ জুন) এ সহায়তা দেওয়া হয়। এর আগে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো ব্যাংকটিকে। সম্প্রতি বেসরকারি […]

বিস্তারিত

জুলাই থেকে পুরো ভ্যাট রিটার্ন অনলাইনে: এনবিআর চেয়ারম্যান

  আগামী জুলাই মাস থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সম্পূর্ণ প্রক্রিয়া শতভাগ অনলাইনে পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের ডিজিটাল রূপান্তরে বিদেশি সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও স্থানীয় সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতাকে কাজে লাগানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, রাজস্ব […]

বিস্তারিত

এডিপির ব্যয়ে রাজস্বের নতুন আশা

  আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই বিপুল অর্থ ব্যয় হওয়ার কথা রয়েছে। সরকারের এই বৃহৎ উন্নয়ন পরিকল্পনাকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)ও বড় অঙ্কের রাজস্ব আদায়ের প্রত্যাশা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের […]

বিস্তারিত

ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো অসুবিধা হবে না: গভর্নর

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান পরিস্থিতিতে আমানতকারীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংকটির আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। তাদের কোনো অসুবিধা হবে না। ব্যাংকটির জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং বিদ্যমান নিয়ম-কানুন প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর […]

বিস্তারিত