আস্থার সংকট বনাম রাজস্ব আদায়: এনবিআর ও ব্যবসায়ী সমাজ মুখোমুখি

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে উৎসে কর তদারকি জোরদার করার লক্ষ্যে জারি করা একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে দেশের ব্যবসা ও বাণিজ্য খাতে তীব্র অসন্তোষ ও ভীতি ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাই এনবিআর দেশের সব কর অঞ্চলে একটি বিশেষ নির্দেশনাপত্র পাঠায়, যার মূল উদ্দেশ্য কর কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং উৎসে কর আদায়ের প্রক্রিয়া […]

বিস্তারিত

তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: মালিক সমিতি

  দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোলপাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জ্বালানি তেল ক্রেতাদের উদ্দেশে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তেলের কোনো সংকট […]

বিস্তারিত

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

  দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ […]

বিস্তারিত

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  ‎জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে […]

বিস্তারিত

ই-রিটার্ন চালু: জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫% কর রেয়াত

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বুধবার (২২ জুলাই) থেকে এ সেবা চালু হওয়ার পাশাপাশি দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নতুন করবর্ষে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে […]

বিস্তারিত

দেশে ফের বাড়ল সোনার দাম

  দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

বিস্তারিত

১১ মাসে যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

  দেশে বিদায়ি অর্থবছরের ১১ মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এই সময়ে সর্বোচ্চ ৫২৭ কোটি ৯৭ লাখ ডলার এসেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে। যা মোট রেমিট্যান্স আয়ের ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরের ১১ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ৩ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স […]

বিস্তারিত

তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে ২.২২ শতাংশ

  বাংলাদেশের অর্থনীতিতে চলমান মন্থরতার চিত্র আরও স্পষ্ট হয়েছে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির সর্বশেষ প্রান্তিক হিসাবেও। ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ২২ শতাংশে। এর মাধ্যমে টানা দ্বিতীয় প্রান্তিকেই প্রবৃদ্ধি কমার ধারাবাহিকতা বজায় থাকল। অর্থনীতিবিদদের মতে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, […]

বিস্তারিত

পে স্কেলে আইএমএফের আপত্তি, অনড় সরকার

  দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন কিছু সময়ের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, বাজেটে ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে সরকারি […]

বিস্তারিত

এডিবির নামে ভুয়া ঋণ প্রতারণা, সতর্কতা জারি

  এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো, কর্মকর্তাদের পরিচয় এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার একটি প্রতারণামূলক চক্র সক্রিয় হয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থাটি। সোমবার ঢাকায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, তাদের পরিচয় ব্যবহার করে পরিচালিত কোনো ভুয়া […]

বিস্তারিত