এলডিসি উত্তরণে ৫ বছরের কর্মপরিকল্পনা

  স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা নিচ্ছে, যার মাধ্যমে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার ওপর জোর দেওয়া হবে; রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব আতাউর রহমান খান এ তথ্য জানান, যেখানে […]

বিস্তারিত

ইইউতে পোশাক রফতানিতে বড় ধাক্কায় বাংলাদেশ

  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১৯ শতাংশ কমেছে, যা একই সময়ে প্রতিযোগী রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। শুধু মে মাসেই রপ্তানি কমেছে ১৭ শতাংশের বেশি। একই সঙ্গে কমেছে রপ্তানি পণ্যের গড় মূল্যও, যা দেশের […]

বিস্তারিত

পাট রপ্তানিতে ফিরছে গতি, তিন বছরের মধ্যে সর্বোচ্চ

  দেশের অর্থনীতিতে একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল পাট। ‘সোনালি আঁশ’ নামে পরিচিত এই কৃষিপণ্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম ভিত্তি হিসেবে ভূমিকা রেখে এসেছে। সময়ের পরিবর্তনে তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত হলেও পাট ও পাটপণ্য এখনো দেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ একটি উৎস। কয়েক বছর ধরে ধারাবাহিক মন্দার পর […]

বিস্তারিত

হালাল পণ্যের চাহিদা ৩.৩ ট্রিলিয়ন ডলার, রপ্তানি ৮৫০ মিলিয়ন

  বাংলাদেশের হালাল পণ্য রপ্তানি থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে মাত্র ৮৫০ মিলিয়ন ডলার, যদিও এ খাতের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ২০২৫ সালে হালাল পণ্যের বৈশ্বিক বাজারের চাহিদা দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘হালাল ফর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। […]

বিস্তারিত

চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি

  মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে স্পট মার্কেট থেকে একসঙ্গে ২০ হাজার কোটি টাকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে যাচ্ছে সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাসে ১০টি কোম্পানির কাছ থেকে এই এলএনজি কেনা হবে। সরকার টু সরকার-জি টু জি চুক্তির আওতায় জ্বালানি বিভাগ এ এলএনজি কিনছে। প্রতি ইউনিট এলএনজির দর দেওয়া হয়েছে ১৭ থেকে […]

বিস্তারিত

বিআইএন বাধ্যতামূলক করতে এনবিআরের নতুন উদ্যোগ

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করজাল সম্প্রসারণ, ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগে নতুন মাত্রা যোগ হয়েছে। ভুয়া, অঘোষিত কিংবা করের আওতার বাইরে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করতে এবার একাধিক সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, […]

বিস্তারিত

সরকারি প্রতিবেদন: ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ অর্থনৈতিক সংকট বাড়াতে পারে

  বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, ব্যাংক খাতের খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা, আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত—সব মিলিয়ে অর্থনৈতিক পরিস্থিতি ইতোমধ্যেই জটিল হয়ে উঠেছে। এমন বাস্তবতায় সরকারের একটি নতুন মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের নভেম্বর মাসে […]

বিস্তারিত

আইএমএফের চাপে এনবিআর: রাজস্ব বৃদ্ধির নতুন ছক

  কর-জিডিপি (ট্যাক্স-টু-জিডিপি) অনুপাতে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এই দীর্ঘমেয়াদি সংকট কাটাতে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন কৌশল হাতে নিয়েছে। সম্প্রতি ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এনবিআর কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজস্ব ভবনে আয়োজিত এই বৈঠকে কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, […]

বিস্তারিত

বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের নতুন দুয়ার: আসছে ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কুটির শিল্প এবং প্রান্তিক কৃষকদের জন্য উন্মোচিত হতে যাচ্ছে বিশ্ববাজারের এক বিশাল দিগন্ত। এখন থেকে দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ কৃষক বা তরুণ উদ্যোক্তা সরাসরি চীন, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ-আমেরিকার ক্রেতাদের কাছে নিজের উৎপাদিত কৃষি ও শিল্পপণ্য সরাসরি রপ্তানি করতে পারবেন। সবচেয়ে বড় চমক হলো, এই বৈশ্বিক বাণিজ্যের জন্য […]

বিস্তারিত

রাজস্ব আদায়ে বড় ধাক্কা: ৯৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের ক্ষেত্রে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এক বিশাল বিপর্যয় নেমে এসেছে। সরকারের নেওয়া নানা অর্থনৈতিক পরিকল্পনা ও নানামুখী উদ্যোগ সত্ত্বেও লক্ষ্যমাত্রার তুলনায় ইতিহাসের অন্যতম বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে সংস্থাটির রাজস্ব সংগ্রহে। সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৯৩ হাজার কোটি টাকা কম রাজস্ব সংগৃহীত হয়েছে, যা দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় […]

বিস্তারিত