সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম শুরু

টানা সাত দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আবহাওয়ার উন্নতি এবং বৃষ্টি না থাকায় লাইটার জাহাজগুলো বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর থেকে পুরোদমে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর এবং আবহাওয়া অধিদপ্তরের […]

বিস্তারিত

যে চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র

  ভর্তুকি, পে-স্কেলসহ চার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে বলে মনে করছে সংস্থাটি। সোমবার অর্থ বিভাগ, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করে সফররত আইএমএফ প্রতিনিধিদল। এছাড়া আইএমএফ প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও আলাদা বৈঠক করে। ওই বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, […]

বিস্তারিত

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

  দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে নগদ সহায়তার হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদিত কাঁচামালের ব্যবহার উৎসাহিত করা এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এ খাতের জন্য ২০২৬-২৭ অর্থবছরে নগদ সহায়তার হার আগের ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) গতকাল রবিবার এ বিষয়ে এক […]

বিস্তারিত

বিনিময় হার ও রাজস্ব সংস্কার চায় আইএমএফ

  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের অর্থনৈতিক খাতের সংস্কার প্রক্রিয়া আরও বেগবান করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সংস্থাটির সঙ্গে দ্বিতীয় ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি’ (আরএসএফ) কর্মসূচি বাস্তবায়নের আনুষ্ঠানিক ও নীতিগত প্রস্তুতি শুরু হয়েছে। নতুন এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, রাজস্ব আদায়ে গতি আনা […]

বিস্তারিত

হেবা দলিলে উৎসে কর নয়: এনবিআর

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে কর পরিশোধ নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্পষ্টীকরণ জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) প্রযোজ্য হবে না। এ ধরনের দলিল নিবন্ধনের সময় শুধুমাত্র দানকর আইন, ১৯৯০ অনুযায়ী নির্ধারিত হারে দানকর […]

বিস্তারিত

কর্মসংস্থান রক্ষায় বড় শিল্পগোষ্ঠীকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

  দেশের বৃহৎ শিল্প ও ব্যাবসায়িক গ্রুপগুলোর উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ব্যাংকটির মুখপাত্র আরিফ হোসেন খান। গত রবিবারও তিনি এ বিষয়ে কথা বলেছেন। জটিলতা সমাধানে বড় শিল্পগোষ্ঠীগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। […]

বিস্তারিত

‘দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে’

  জনগণের দোরগোড়ায় ব্যাংকিং ও আর্থিক সেবা নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নপ্রক্রিয়ায় দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে। আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ শীর্ষক […]

বিস্তারিত

জুন মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশ

  দেশের বাজারে পণ্যের দাম বাড়তে থাকলেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া জুন মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। বিবিএসের মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে জানা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় […]

বিস্তারিত

নতুন অর্থবছরে রপ্তানি প্রণোদনা বহাল

  বাংলাদেশের নতুন ২০২৬–২৭ অর্থবছরের জন্য রপ্তানিমুখী শিল্পখাতের নগদ সহায়তা বা রপ্তানি প্রণোদনা কাঠামোতে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকার আগের অর্থবছরের নীতিই বহাল রেখে ৪৩টি রপ্তানি খাতের জন্য বিদ্যমান নগদ সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রপ্তানিকারকরা ২০২৫–২৬ অর্থবছরে যে হারে প্রণোদনা পেয়েছেন, নতুন অর্থবছরেও একই হারে সুবিধা পাবেন। সরকারের এই সিদ্ধান্তকে রপ্তানি খাতে […]

বিস্তারিত

প্রথম রিটার্নে করসুবিধা, সারা বছর জমা দেওয়া যাবে

  চলতি অর্থবছরে প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ করসুবিধা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের কর ব্যবস্থায় যুক্ত হতে উৎসাহিত করতে তাদের জন্য ন্যূনতম কর মাত্র এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রথমবার যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা করযোগ্য আয়ের আওতায় এলেও মাত্র এক হাজার টাকা ন্যূনতম কর পরিশোধ করেই […]

বিস্তারিত