ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর প্রস্তাব

  ব্যবসার ধরন অনুযায়ী সহজ ও একক করহার নির্ধারণ করে পাঁচ বছর মেয়াদি সম্পূর্ণ ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর একটি যুগান্তকারী সুপারিশ এসেছে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটি’র (পিএসডিপিসিসি) গুরুত্বপূর্ণ এক সভায় সভাপতির বক্তব্যে এ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। তিনি মনে […]

বিস্তারিত

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

  আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো— আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট […]

বিস্তারিত

সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন

  সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা। শুক্রবার (০৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ […]

বিস্তারিত

গ্যাস সংকটে পোশাক উৎপাদন ৩০-৪০% কমেছে: বিজিএমইএ

  গ্যাস সংকটের কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, চলমান গ্যাস সংকট পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহ ধরে জ্বালানি সংকটের প্রভাবে উৎপাদনে উল্লেখযোগ্য পতন ঘটেছে। মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে […]

বিস্তারিত

বিদায়ী অর্থবছরে প্রবৃদ্ধি সত্ত্বেও বিশাল রাজস্ব ঘাটতি

  দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঁধে সবসময়ই বিশাল লক্ষ্যমাত্রার বোঝা থাকে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও এর কোনো ব্যতিক্রম ছিল না। তবে বছর শেষে হিসাবের খাতা মেলাতে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অটোমেশন প্রক্রিয়া জোরদার ও করজাল সম্প্রসারণের মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন […]

বিস্তারিত

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

  শিল্প খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত […]

বিস্তারিত

এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট

  আগামী ১৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর, ভ্যাট ও কাস্টমস—এই তিনটি রাজস্ব খাতকে এক প্ল্যাটফর্মে এনে ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ছাড়াও সম্মেলনে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ […]

বিস্তারিত

নিলাম বিলম্বে বন্দরে ১০ হাজার কনটেইনারের স্তূপ

  নিলামযোগ্য পণ্যভর্তি প্রায় ১০ হাজার কনটেইনার এবং আরও প্রায় ৩ হাজার খালি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চরম চাপের মধ্যে রয়েছে। এসব কনটেইনার বন্দরের বড় অংশজুড়ে জায়গা দখল করে থাকায় পণ্য হ্যান্ডলিং কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিলাম প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্বও। আইনি জটিলতা, নিলামের ধীরগতি, কাস্টমসের হয়রানি, অযাচিত […]

বিস্তারিত

জুলাই মাসে রেকর্ড ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি

  সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশের সার্বিক পণ্য রপ্তানিতে অর্জিত হয়েছে ৪৭২ কোটি মার্কিন ডলার। যদিও এটি বিগত এক বছরের (১২ মাস) মধ্যে একক কোনো মাসে অর্জিত সর্বোচ্চ রপ্তানি আয়, তবুও গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির সূচক দেখাচ্ছে নিম্নমুখী প্রবণতা। মূলত আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের প্রবৃদ্ধি কমে […]

বিস্তারিত

চট্টগ্রামে নতুন কাস্টম হাউস আইসিডির কার্যক্রম শুরু

  চট্টগ্রামে বেসরকারি কনটেইনার ডিপোভিত্তিক শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক ‘কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম’ ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে। এদিন থেকে নতুন ৩০৬ অফিস কোডের আওতায় ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, […]

বিস্তারিত