ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন যেভাবে ব্যবহার করতে পারেন

  ত্বকের সুরক্ষায় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করে থাকে।  যদিও মেয়েদের তুলনায় ছেলেরা এর ব্যবহার কিছুটা কমই করে থাকে।  কিন্তু ত্বকের যত্নে সানস্ক্রিনের গুরুত্ব অপরিহার্য।  শীতকাল হোক বা গরমকাল, রোদকে উপেক্ষা করে দৈনন্দিন কাজে বাইরে বের হতেই হয়।  শরীর চাঙ্গা রাখতে বাড়ি থেকে বের হওয়ার সময়ে ব্যাগে পানির বোতল, ছাতা, রুমাল, সানগ্লাস রাখতেই হবে। অনেকেই চিকিৎসকের […]

বিস্তারিত

ফল না জুস, কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী?

  ডায়াবেটিস থাকলে খাবার বাছাইয়ে সতর্কতা খুব জরুরি। বিশেষ করে ফল খাওয়া নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর ফল আদৌ কি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ? পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতির সঙ্গে উপযুক্ত ফল নির্বাচন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।  খবর এনডিটিভি। ফল কেন বেশি উপকারী বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস […]

বিস্তারিত

ইসিতে পঞ্চম দিনে আরও ৭৩ আপিল মঞ্জুর

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গতকাল বুধবার পঞ্চম দিনে আরো ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এদিন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। […]

বিস্তারিত

আইএসএফে বাংলাদেশের যোগদানের প্রস্তাবে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

  গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এখনো আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য […]

বিস্তারিত

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা কোয়াবের

  একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এই পরিচালক যদি পদত্যাগ না করেন, তাহলে সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে […]

বিস্তারিত

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ১৫ জানুয়ারি থেকে […]

বিস্তারিত

যেসব কারণে গ্রিনল্যান্ড দ্বীপটি পেতে মরিয়া ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটি দখলের জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি।  ট্রাম্প সাফ জানিয়েছেন, তিনি হয় ‘সহজ পথে’ নয়তো ‘কঠিন পথে’ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান। ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানে ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের মধ্যে […]

বিস্তারিত

ইরানে সত্যিই অভিযান চালাবে যুক্তরাষ্ট্র?

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। বুধবার (১৪ জানুয়ারি) একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সাফ জানিয়ে […]

বিস্তারিত

ভাঙনের মুখে ১১ দলীয় জোট

  বেশ ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করলেও জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে এসে ভাঙনের মুখে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের অন্যতম প্রধান শরিক দল চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ-আলোচনা […]

বিস্তারিত

অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন ১৭.৫৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৫৪ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা কমেছে। বুধবার (১৪ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি […]

বিস্তারিত