‘ওদের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, যখন খারাপ খেলে ফেরত নেই?’

  আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। পাকিস্তানের মতো শ্রীলংকায় বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রস্তুতি ফি হিসেবে আইসিসির কাছ থেকে ইতোমধ্যে ৫ লাখ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি পেয়েছে বিসিবি। বিশ্বকাপের জন্য আইসিসির কাছ […]

বিস্তারিত

কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি এনবিআরের

  প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ বাতিল করা হয়েছে। এর আগে সি অ্যান্ড এফ এজেন্টদের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। নতুন […]

বিস্তারিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইরান, মিশর, রাশিয়াসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়া কার্যক্রম স্থগিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক চিঠিতে সংশ্লিষ্ট কনস্যুলার অফিসকে মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ […]

বিস্তারিত

শীতে উত্তাপ ছড়াল পরীমনির ‘শীত নাই’ পোস্ট

  ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। পর্দার বাইরেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এই নায়িকাকে। বর্তমানে অবকাশ যাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। শেয়ার করা […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে এখনই ইরানে হামলা না চালানোর পরামর্শ ইসরাইলের, কেন?

  ইসরাইলি ও আরব কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে আপাতত ইরানে হামলা চালানো স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। কারণ তারা বিশ্বাস করেন, ইরান হয়তো যথেষ্ট দুর্বল নয় যে মার্কিন আক্রমণের মাধ্যমে বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে। এনবিসি নিউজের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে নেটওয়ার্কটি বলেছে, ইসরাইলি ও আরব কর্মকর্তারা […]

বিস্তারিত

সকালে ঘুম ভাঙতেই ক্লান্ত লাগে? জেনে নিন, কারণ ও করণীয়

  সকালে ঘুম থেকে উঠেই যদি শরীর ভারি লাগে, চোখ ঘুমে জড়িয়ে থাকে কিংবা মনে হয় যেন সারারাত ঘুমই হয়নি—তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অনেকেই প্রতিদিন এমন অভিজ্ঞতার কথা জানান। কারও ক্ষেত্রে মাথাব্যথা, মাথা ঘোরা কিংবা দুর্বলতাও যোগ হয়। দিনের শুরুতেই এ ধরনের শারীরিক অস্বস্তি পুরো দিনের কর্মক্ষমতা ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলে, যা […]

বিস্তারিত

বিয়ে করলেন রাফসান-জেফার

  বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন। তবে রাফসানের ঘনিষ্ঠসূত্র জানাচ্ছিল, আজ সকালে গায়ে হলুদ ও বিকেলে বিয়ে হবার কথা। কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান। বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসান বলেন, আমাদের বন্ধুবান্ধব, পরিবার […]

বিস্তারিত

১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

  জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের […]

বিস্তারিত

কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টা

  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, ‘কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে; এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’ তিনি আরও বলেন, ‘ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ […]

বিস্তারিত

‘নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য’

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য […]

বিস্তারিত