আবারও একসঙ্গে বলিউডের তিন খান!

  দীর্ঘদিন পর আবার এক বিন্দুতে মিলিত হচ্ছেন বলিউডের মেরুদণ্ড হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির। অবশ্য এক সিনেমায় কাজ করছেন না তারা! ২০১৮ সালের পর ফের ২০২৬ সালে তিন খানই বলিউডের রুপালি পর্দায় তাদের সিনেমা নিয়ে হাজির হবেন। তিন জনই ষাটের কোটায় পা রাখলেও তাদের নিয়ে দর্শকের উন্মাদনা যেন এখনো সেই আগের মতোই আছে। […]

বিস্তারিত

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান: হোয়াইট হাউস

  সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে লেভিট বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ […]

বিস্তারিত

সময় বাড়লো এসএসসির ফরম পূরণে

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী—আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করার সুযোগ পাবে। আর ২৫ জানুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা […]

বিস্তারিত

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর রয়টার্সের। মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প […]

বিস্তারিত

পবিত্র শবে মেরাজ আজ

  পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন […]

বিস্তারিত

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

  জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে প্রতিশ্রুতি ছিল, […]

বিস্তারিত

মধ্যরাতে সমাধান, মাঠে ফিরছে ক্রিকেট

  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইশ গজের চারপাশে একা একা উদ্দেশ্যহীনভাবে পায়চারি করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। গতকাল দুপুরে যখনকার ঘটনা এটি, ততক্ষণে ক্রিকেটারদের বর্জনের ডাকে বাংলাদেশের ক্রিকেট রীতিমতো অচল হয়ে পড়েছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা এমনই অটল ছিলেন যে বিপিএলের দুপুর ১টার ম্যাচ […]

বিস্তারিত

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। এক ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তিনি। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। […]

বিস্তারিত

নির্বাচনী ব্যয় আরও ১ হাজার কোটি টাকা বাড়ল

  দেশে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতির কারণে নির্বাচনী খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় প্রচার, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেয়েছে। তাই সংশোধিত বাজেটে আরও এক হাজার ৭০ […]

বিস্তারিত

বিশ্বব্যাংকের পূর্বাভাস: অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৪.৬%

  চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে বলে মনে করছে সংস্থাটি। বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ -এর জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অর্থনীতি নিয়ে […]

বিস্তারিত