নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি

  সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, […]

বিস্তারিত

তারেক রহমানের হবিগঞ্জ-বরিশালে জনসভা ২২ ও ২৬ জানুয়ারি

  আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদের মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিন-রাত কাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। […]

বিস্তারিত

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

  জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। খবর দ্য হিন্দু’র জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন, ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি […]

বিস্তারিত

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা। খবর জিও টিভির। কর্মকর্তারা জানান, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার ভোরে সরগোধা শহরের কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি […]

বিস্তারিত

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যা জানালেন মোস্তাফিজ

  আইপিএল ২০২৬ থেকে হঠাৎ বাদ পড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও তিনি তা নেননি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি ‘নন-স্পোর্টিং’ কারণে মোস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তার সঙ্গে থাকা ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তিও বাতিল হয়। […]

বিস্তারিত

মুক্তির আগেই আইএমডিবিতে শীর্ষে শাহরুখের ‘কিং’

  নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। আইএমডিবি থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি […]

বিস্তারিত

‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে’

  হালের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এক অনুরাগীর অযাচিত পরামর্শের কড়া জবাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তবে বিষয়টিতে অধিকাংশ ভক্ত-অনুসারীরা অভিনেত্রীর পক্ষই নিয়েছেন। সম্প্রতি হিমির এক ফেসবুক লাইভে মন্তব্যের ঘরে একজন অনুসারী লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। ’এমন অপ্রয়োজনীয় পরামর্শে বেশ বিরক্ত হন অভিনেত্রী। সেটা […]

বিস্তারিত

অনলাইন জুয়া: বর্তমান সময়ের নীরব ঘাতক

  তরুণ ও যুব সমাজে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের আসক্তির পাশাপাশি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে সময়ের নীরব ঘাতক—অনলাইন জুয়া। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এর বিস্তার এখন মহামারির রূপ নিয়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এই জুয়ার থাবা সমাজের প্রায় সব স্তরে ছড়িয়ে পড়েছে। অথচ এই ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সরকারি ও […]

বিস্তারিত

গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত

  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। আর উপত্যকাটিকে সব শেষ ইসরাইলি হামলায় এই হতাহতের খবর এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে […]

বিস্তারিত

নির্বাচনে কতটি আসনে লড়বে জামায়াত ইসলামী?

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে ‘১১–দলীয় নির্বাচনী ঐক‍্য’। তবে এই উদ্যোগে শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে বৃহস্পতিবার রাত পর্যন্ত সমঝোতা হয়নি। দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ […]

বিস্তারিত