ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৮২

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। […]

বিস্তারিত

বিকাশ-রবি-নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়। অনুমোদন পাওয়া পাঁচটি ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কড়ি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক […]

বিস্তারিত

রোহিঙ্গা সংকট সমাধানে যে ৫ প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের একটি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্বমঞ্চে ৫ দফার এক জরুরি ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা পেশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক সম্প্রদায় […]

বিস্তারিত

আসিয়ান কাপে কঠিন প্রতিপক্ষদের ভয় পাচ্ছেন না হামজা

ফিফা আসিয়ান কাপে কঠিন সব প্রতিপক্ষ, র‌্যাংকিংয়েও বেশ এগিয়ে। তবু ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে বাংলাদেশ দল খেলবে বলে জানিয়েছেন হামজা চৌধুরী। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এই তারকা মিডফিল্ডার। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় হামজার সঙ্গে প্রবাসী অন্য ফুটবলাররাও বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। […]

বিস্তারিত

মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর নিজের চেহারায় আসা পরিবর্তন এবং তা নিয়ে চলা নানা আলোচনার মুখে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ত্বকের যত্ন, নিজের পরিচর্যা এবং সৌন্দর্য নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন এসেছে, তা নিয়ে আলোচনা করেন এই তারকা। মাতৃত্ব কীভাবে তার ত্বক ও […]

বিস্তারিত

পারমাণবিক অস্ত্র নিয়ে জাতিসংঘে যে বার্তা দিল ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে কড়া নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না। একই সঙ্গে ইরান অগ্রগতির জন্য পারমাণবিক প্রযুক্তি […]

বিস্তারিত

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি চিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বুধবার ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন শি। এএনআই নিউজ জানায়, শির এই সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠক। ছয় মাসেরও কম সময়ের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় […]

বিস্তারিত

বোয়িংয়ের আরো ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে আরো ১১টি উড়োজাহাজ কেনার একটি সম্পূরক চুক্তি সই হয়েছে। এর মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। চুক্তির পর বোয়িং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান […]

বিস্তারিত

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’ একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করাসহ বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি […]

বিস্তারিত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই তিনি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক […]

বিস্তারিত