৭ জানুয়ারি থেকে একুশে বইমেলা শুরু

জাতীয়

আগামী ৭ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭-এর আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *