সবার ওপরে মেসি

সবার ওপরে মেসি

  ‘ভামোস ভামোস সেলেসিওন, হোয়ে তে ভিনিমোস, আলেন্তের পারা…’ ডালাস স্টেডিয়ামকে এক টুকরা আর্জেন্টিনা বানিয়ে গাইছিলেন সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই আকাশি-নীলে আবিষ্ট পুরো মাঠ। খেলা শুরু হলে তা নিমগ্ন লিওনেল মেসিতে। শুরুতেই যে পেনাল্টি স্পটে গিয়ে দাঁড়িয়েছিলেন এলএম টেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর এ ম্যাচের শুরুতেই আবার গোলের সুযোগ তাঁর সামনে। তবে মহাকাব্যে যেমন নানা বাঁক থাকে, […]

বিস্তারিত

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, যেভাবে সুরক্ষিত রাখবেন নিজের অ্যাকাউন্ট

  বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদান, ছবি ও ফাইল পাঠানো থেকে শুরু করে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য শেয়ার করার জন্য অ্যাপটি নিয়মিত ব্যবহৃত হচ্ছে। তবে এর বিপুল জনপ্রিয়তাই এখন সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে, ব্যক্তিগত ডেটা চুরি করতে কিংবা ফিশিং লিংকের মাধ্যমে প্রতারণার […]

বিস্তারিত

‘আমলারা নয়, নীতি বিভাগের দায়িত্বে থাকবেন কর বিশেজ্ঞরা’

  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কর প্রশাসন ব্যবস্থার উন্নয়ন এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত বিস্তৃত সংস্কারের অংশ হিসেবে রাজস্ব নীতি প্রণয়ন এবং এর ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আলাদা করা হবে। রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত […]

বিস্তারিত

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট। এর প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে তারা। সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর […]

বিস্তারিত

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে। একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি […]

বিস্তারিত

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের স্টান্সস্ট্যাডের কাছে লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক […]

বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

  বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‌‘আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ […]

বিস্তারিত

ইইউ বাজারে রপ্তানি ধাক্কা

  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৪০ মিলিয়ন […]

বিস্তারিত

হরমুজ প্রণালি আবার বন্ধ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী চলছে

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত আছে। এর মধ্যেই প্রাথমিক চুক্তি পরবর্তী আলোচনা করতে সুইজারল্যান্ডে গেছেন এই দুই দেশ ও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিনিধিরা। স্মারকে প্রণালি ও এর আশপাশের এলাকায় প্রতিবন্ধকতা এবং অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্যতম প্রধান শর্ত ছিল। স্বাক্ষরের খবর প্রকাশের পর কিছু জাহাজ চলাচলও করে। তবে […]

বিস্তারিত

১১ মাসে রাজস্বে রেকর্ড, লক্ষ্য থেকে বড় ঘাটতি

  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা একই সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ। তবে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হলেও […]

বিস্তারিত