ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের স্টান্সস্ট্যাডের কাছে লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক […]

বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

  বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‌‘আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ […]

বিস্তারিত

ইইউ বাজারে রপ্তানি ধাক্কা

  বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৪০ মিলিয়ন […]

বিস্তারিত

হরমুজ প্রণালি আবার বন্ধ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী চলছে

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত আছে। এর মধ্যেই প্রাথমিক চুক্তি পরবর্তী আলোচনা করতে সুইজারল্যান্ডে গেছেন এই দুই দেশ ও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিনিধিরা। স্মারকে প্রণালি ও এর আশপাশের এলাকায় প্রতিবন্ধকতা এবং অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্যতম প্রধান শর্ত ছিল। স্বাক্ষরের খবর প্রকাশের পর কিছু জাহাজ চলাচলও করে। তবে […]

বিস্তারিত

১১ মাসে রাজস্বে রেকর্ড, লক্ষ্য থেকে বড় ঘাটতি

  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা একই সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ। তবে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হলেও […]

বিস্তারিত

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, আজ সেখানেই মেসির প্রতিশোধের মিশন

  অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে শেষ ৩২ বা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বর দলের বিপক্ষে সোমবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা এমন এক এক শহরে নামছে, যা আর্জেন্টিনা ফুটবলের পাড় ভক্তদের মনে কিছু তিক্ত স্মৃতি জাগিয়ে তোলার কথা। আর একটা নির্দিষ্ট […]

বিস্তারিত

আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন যারা

  বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। তবে তারকা জীবনের সঙ্গে মানানসই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে আইনিভাবে বিয়ে করবেন আমির ও […]

বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর পর বাড়ল তেলের দাম

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রভাব তেল সরবরাহে কী হতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। এ সময় দাম বেড়েছে ১ দশমিক […]

বিস্তারিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের […]

বিস্তারিত

প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন, ২০২৮ কারিকুলামের যাত্রা শুরু

  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে। পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা নতুন কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রোববার (২১ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক […]

বিস্তারিত