সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম শুরু

টানা সাত দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আবহাওয়ার উন্নতি এবং বৃষ্টি না থাকায় লাইটার জাহাজগুলো বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর থেকে পুরোদমে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর এবং আবহাওয়া অধিদপ্তরের […]

বিস্তারিত

‘মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। বিগত সময়ে সবাই যেভাবে এক্যবদ্ধ ছিলেন, আগামীতেই সেই ভাবে ঐক্য ধরে রাখতে হবে। সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক […]

বিস্তারিত

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা

  ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, বরং কিভাবে এগুলোকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। দ্রুতই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। সোমবার (১৩ জুলাই) জাতীয় […]

বিস্তারিত

শাহ আমানতে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম (২.১৬ কেজি) স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।  গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম […]

বিস্তারিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ: অনলাইনে মাদক ক্রয়-বিক্রয়ের সাজা মৃত্যুদণ্ড

  অনলাইনেও (সাইবার স্পেসে) মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল সংসদে পাশ হয়েছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিলটি পাশের জন্য উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পতি শেষে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। আইনে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। সংসদীয় […]

বিস্তারিত

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

  বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল বলেছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে মাটিতে মিশিয়ে দেবে ইংল্যান্ড। ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের এক পডকাস্টে গিয়ে কোল বলেন, ‘সেমিফাইনালে […]

বিস্তারিত

‘এখন বুঝতে পারছি মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন’

  ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে করা এক মন্তব্যের জেরে চিত্রনায়ক ওমর সানী এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ওমর সানীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জয়ের একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। নিজের পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বইয়ের দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক […]

বিস্তারিত

নিজ দেশের বিমানবন্দরে ইয়েমেন সরকারের হামলা, নেপথ্যে কী?

  ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বাহিনীর হামলার পর একটি ইরানি বিমান দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলের হুদায়দাহ বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনি বাহিনী বোমা হামলা চালালে ইরানি বিমানটি সেখানে অবতরণ করতে না পেরে হুদায়দাহে চলে যায় বলে ইরানি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস […]

বিস্তারিত
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

  কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে এবং এই বিশ্ব বাণিজ্য পথ পাহারা দেওয়ার জন্য ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি […]

বিস্তারিত

যে চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র

  ভর্তুকি, পে-স্কেলসহ চার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে বলে মনে করছে সংস্থাটি। সোমবার অর্থ বিভাগ, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করে সফররত আইএমএফ প্রতিনিধিদল। এছাড়া আইএমএফ প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও আলাদা বৈঠক করে। ওই বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, […]

বিস্তারিত