নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অর্থনীতি স্লাইড

নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে অক্টোবরের নির্ধারিত দামেই আগামী মাসে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি । সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকেও এ মূল্যহার বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *