‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ম্যারাডোনার যে ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এখন

খেলা স্পেশাল
শুধু বল পায়ে জাদুই দেখাতে পারতেন ডিয়েগো ম্যারাডোনা তা কিন্তু নয়, যেন ভবিষ্যৎও বলে দিতে পারতেন। তা না হলে ৮ বছর আগের এক মন্তব্য কেন এভাবে মিলে যাবে।
বিশ্বকাপ নিয়ে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে ফুটবলের সবচেয়ে বড় আসর আয়োজন হলে ম্যাচ ৪ ভাগে ভাগ করবে। এর পেছনের কারণ বিজ্ঞাপন।১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের। সেই বিষয় নিয়েই আর্জেন্টিনার কিংবদন্তি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’

এবার ৪ ভাগে ভাগ করা না হলেও হাইড্রেশন ব্রেক দিয়ে ঠিকই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরেই মেক্সিকোকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেন প্রয়াত ম্যারাডোনা। মেক্সিকোতেই ১৯৮৬ বিশ্বকাপ জেতা অধিনায়ক বলেছেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়… ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’

বিপরীতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য, ‘ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। অন্যদিকে কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *