ফুটবল এক নান্দনিক খেলা। খেলাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। পায়ের জাদুতে আন্তর্জাতিক ফুটবলে দর্শক-সমর্থকদের বিমোহিত করে রাখেন তিনি। যার শেষটা গতকাল হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না বলে ঘোষণা দিয়ে।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে শুরুটা আর্জেন্টিনার হয়ে ভালো না হলেও শেষটা অমরত্বের স্বাদ পেয়েছেন মেসি।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তাই প্রখ্যাত ব্রিটিশ ধারাভাষ্যকার পিটার ডুরি বলেন, ‘মেসি এখন স্বর্গের ঠিকানায় পৌঁছেছে।’
অমরত্বের স্বাদ পাওয়ার পথে অনেক রেকর্ড গড়েছেন মেসি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন মর্যাদাপূর্ণ অনেক পুরস্কার। চলুন দেখে নেওয়া যাক তার রেকর্ড ও অর্জন—
২
একমাত্র ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি।
৩
তিনটি বিশ্বকাপের ফাইনাল একাদশে থাকা একমাত্র ফুটবলার মেসি।
৪
জাতীয় দলের হয়ে ৪ টি মেজর ট্রফি জিতেছেন মেসি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার সঙ্গে ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা।
৫
এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোল করেছেন মেসি। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।
৬
সর্বোচ্চ ৬ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার মেসি। পরে তার মতোই এই কীর্তি গড়েন রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।
১১
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১ হ্যাটট্রিকের মালিক মেসি। তার পরেই আছেন ১০ হ্যাটট্রিকের মালিক রোনালদো।
১৬
বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যাচসেরা হয়েছেন মেসি।
২৩
বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ জয় মেসির।
৩৪
বিশ্বকাপে খেলা মেসির ম্যাচ সংখ্যা। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
৪৫
আর্জেন্টিনার জার্সিতে ৪৫ দেশের বিপক্ষে গোল করেছেন মেসি।
১২৫
আর্জেন্টিনার হয়ে মেসির গোল। যা সর্বোচ্চ। ২০৭ ম্যাচে এই রেকর্ড গোল পেয়েছেন ৮ বারের ব্যালন ডি’ অর জয়ী। সবমিলিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর (১৪৬) পর সর্বোচ্চ।
