৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি

জাতীয় স্লাইড

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে।

শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির সময়সূচি অনুযায়ী আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। ভোটার স্থানান্তরের আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর।

চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।’

এ সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিস্পত্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *