ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক স্লাইড

 

প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সমাজমাধ্যমে প্রকাশিত ২ মিনিট ৫৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি জানান, এই সংক্রান্ত একটি খসড়া বিল তৈরি করা হয়েছে।

মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’ তিনি জানান, ইতিমধ্যেই আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের একটা বছর যাতে নষ্ট না হয়, তার জন্য ২২ লাখ পরীক্ষার্থীর জন্য দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল, যার ফলাফল প্রকাশিত হয়েছে।

তবে সরকার এতেই সন্তুষ্ট নয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলে অনুমোদন নিয়ে আলোচনা হবে এবং আগামী সোমবার (২৭ জুলাই) থেকেই সংসদে এই বিল পাস করানোর চেষ্টা করা হবে।

শিক্ষায় এই অচলাবস্থার মাঝেই বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে সরিয়ে নতুন শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ গংওয়ারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *