অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে: ভাবনা

অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে: ভাবনা

বিনোদন স্পেশাল
 

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দি ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দুজনকেই বেশ খোশমেজাজে দেখা যায়। রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।

এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ভাবনা।

পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইল।

অপরজনের ভাষ্য, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *