আফরা ইবনাত খান ইকরাকে আত্মহত্যা করতে তার স্বামী ট্রিগারড করেননি বলে জানিয়েছেন জাহের আলভী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা ও ইকরার স্বামী আলভী।
জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহের আলভী ভিডিও বার্তায় বলেন, ‘ইকরা ট্রিগারড হয়েছে তবে আমার কারণে না। আমার কিছু ভাই ব্রাদারের কারণে যারা ওর আর আমার দুজনেরই কমন সার্কেল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। ময়নাতদন্ত শেষে রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হয়।
