ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : মেসি

  বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি তাদের। পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা লিওনেল মেসির হৃদয় তাই পুড়ছে। ক্ষতাটা এতটাই গভীরে তা শুকাতে সময় লাগবে বলে এক খোলা চিঠিতে এমনটিই জানিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের মেডেল পরিহত এক ছবি দিয়ে ম্যাচ হারার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার অধিনায়ক […]

বিস্তারিত

এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় কত?

  ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা রেকর্ড পরিমাণ আয় করবে—এমন ধারণা আগেই করা হচ্ছিল, আর বাস্তবেও সেটাই প্রমাণিত হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের সদস্য দেশগুলোকে জানিয়েছে, এবারের বিশ্বকাপ থেকে তারা প্রায় ১৫ বিলিয়ন ডলার (দেড় হাজার কোটি ডলার) আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। টুর্নামেন্ট শুরুর […]

বিস্তারিত

ফাইনালে হারের পর যা বললেন মেসি

  স্বপ্নের ট্রফি দ্বীতিয়বারের মতো হাতে নেওয়া হলো না লিওনেল মেসির। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আরেকটি জাদুকরী পারফরম্যান্স করতে পারেননি এই তারকা। ম্যাচ শেষে মেডেল গলায় কাঁদতে দেখা গেল তাকে। তবে জয়ের সবটুকু কৃতিত্ব প্রতিপক্ষ স্পেনকেই দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। পুরো ম্যাচে স্পেনের আধিপত্য ছিল চোখে পড়ার মত। প্রতিটি সূচকে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন এগিয়ে […]

বিস্তারিত

মেসি সুরের শেষ অধ্যায় আজ

  বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির শেষ সুর বেজে উঠবে আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই মাঠেই একদিন ব্রুস স্প্রিংস্টিন গেয়েছিলেন দ্য প্রমিজড ল্যান্ড, কোল্ডপ্লে মাতিয়েছে হাইয়ার পাওয়ার দিয়ে। সেই মঞ্চেই এবার নিজের শেষ বিশ্বকাপের ‘সিম্ফনি’ রচনা করতে নামবেন মেসি। শিল্পীরা যেমন নির্ধারিত গানের তালিকা নিয়ে মঞ্চে ওঠেন, মেসি তেমন নন। তাঁর পায়ের সুর কখনোই আগে থেকে লেখা থাকে […]

বিস্তারিত

বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!

  বিশ্বকাপের ফাইনালের আগে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা দাবি করেছেন, রেফারি যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে শিরোপা জিতবে স্পেন। স্পেনের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান লাপোর্তা। তিনি বলেন, শুরু থেকেই তিনি স্পেনের পক্ষেই আছেন এবং তার বিশ্বাস, নিরপেক্ষ রেফারিং হলে লা রোহার শিরোপা জয়ের সম্ভাবনাই […]

বিস্তারিত

‘টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খুব কম দলই খেলতে পারে’

  ফুটবল বিশ্বে আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখল আর্জেন্টিনা। শুধু ম্যাচ জয়ই নয়, ইংলিশদের সোনালী প্রজন্মের সোনালী স্বপ্ন চূরমার করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল লিওনেল মেসির দল। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোমাঞ্চকর দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এমন মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠের ভেতরে যেমন উল্লাস চলেছে, মাঠের […]

বিস্তারিত

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন স্কালোনি

  বিশ্বকাপে বাংলাদেশ নেই দল হিসেবে, কিন্তু আলোচনায় ঠিকই আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে ঝরল বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। […]

বিস্তারিত

২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

  প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। শ্রমিক নেতারা জানান, […]

বিস্তারিত

ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর ফাইনালে স্পেন

  ২০১০ সালে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল স্পেন। প্রথমবারের মতো সেবার বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা। এরপর মাঝের তিনটি আসরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি সেভাবে। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল দে লা ফুয়েন্তের দল। ডালাস স্টেডিয়ামে ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। এবারের বিশ্বকাপে যেন একরকম অপ্রতিরোধ্য দল হয়ে […]

বিস্তারিত

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

  বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল বলেছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে মাটিতে মিশিয়ে দেবে ইংল্যান্ড। ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের এক পডকাস্টে গিয়ে কোল বলেন, ‘সেমিফাইনালে […]

বিস্তারিত