যে ২ কারণে ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা

  বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদের সঙ্গে লড়াইয়ে আছে ঐতিহাসিক গুরুত্বও। তবে আটলান্টার এই লড়াইয়ের আগে বিশেষ এক অনুরোধ করেছে আর্জেন্টিনা দল। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কী জার্সি পরবে, তা নিয়েই এই অনুরোধ আর্জেন্টিনার। ঐতিহ্যবাহী হোম কিটের বদলে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়ে ফিফার কাছে আবেদন […]

বিস্তারিত

সেমিফাইনালে কোন দল কার মুখোমুখি, খেলা কবে ও কখন

  শেষ আটের লড়াই শেষ। বিশ্বকাপে এবার ফাইনালিস্ট খোঁজার লড়াই। এ লড়াইয়ে টিকে আছে চার দেশ—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তাদের দুটি দল লড়বে শিরোপার মঞ্চে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী ১৫ […]

বিস্তারিত

হালান্ডদের স্বপ্নযাত্রা থামিয়ে ইংলিশদের সেমিতে তুললেন বেলিংহাম

  বিশ্বকাপের শেষ আটে নরওয়েকে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ফল ২-১। এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ইংলিশরা। অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিল নরওয়ে। নরওয়ে অবশ্য এবার প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। এটাই তাদের জন্য বড় এক অর্জন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাদের সে যাত্রা থামল। তবে ম্যাচের শুরুটা ভিন্ন কথাই বলছিল। শুরুতেই এগিয়ে যায় নরওয়েই। মাঝমাঠ […]

বিস্তারিত

নতুন মহাকাব্যের খোঁজে: ইতিহাসের দুয়ারে দুই স্বপ্ন

  আজ রাতে বদলে যাবে একটি দেশের ফুটবল ইতিহাস। একটি জাতির আত্মবিশ্বাস। একটি প্রজন্মের স্বপ্ন। বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামের ঝলমলে আলোয় মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। প্রায় ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার অত্যাধুনিক স্টেডিয়াম পরিণত হবে আবেগ, উত্তেজনা আর স্বপ্নের মিলনমেলায়। গ্যালারির এক পাশে নীল জার্সিতে ফরাসি সমর্থকদের গর্জন, অন্য পাশে মরক্কোর সমর্থকদের […]

বিস্তারিত

কোয়ার্টার ফাইনালে কে কার কখন মুখোমুখি

  দীর্ঘ ৭২ বছরের অপেক্ষা ফুরিয়েছে সুইজারল্যান্ডের। ১৯৫৪ বিশ্বকাপের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে তারা। দীর্ঘ খরা কাটানোর জয়টি এসেছে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে। শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়ায় শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে সুইজারল্যান্ড। তাতে নির্ধারিত হয়েছে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে। আগামী ৯ জুলাই কোয়ার্টার ফাইনাল শুরু হবে। তার আগে […]

বিস্তারিত

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

  ট্রফি ক্যাবিনেটে এত এত অর্জন, কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফিটাই ছোঁয়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গে আরও একবার অপূর্ণই থেকে গেল আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকার বিশ্বকাপ স্বপ্ন। তবে বিশ্বমঞ্চের এই চরম ব্যর্থতা নিয়েও আক্ষেপে পুড়তে রাজি নন সিআরসেভেন। তিনি জানান, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জেতা […]

বিস্তারিত

অবসরের ঘোষণা দিলেন নেইমার

  বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ঘোষণাটা দিয়েই দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। […]

বিস্তারিত

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

  শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি। ২-১! ব্রাজিল কি একটু আশা দেখছিল? আর আধ মিনিট হলে কি সমতা আসবে? নরওয়ের বুকেও কি একটু শঙ্কা ভর করে বসেছিল! হাজার হোক, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্তের গন্ধ পাইয়ে দিয়েছিল যে! তবে সব শঙ্কা উবে গেল একটু পরই। রেফারি তিন বার ফুঁ দিলেন বাঁশিতে। নরওয়ের জয় নিশ্চিত হলো সঙ্গে সঙ্গেই। […]

বিস্তারিত

শেষ আটে ফ্রান্স

  প্যারাগুয়ের নামের পাশে ‘অঘটনঘটনপটীয়সী’ তকমাটা ভালোভাবেই মানিয়ে যায়। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে এসেছিল। এরপর শেষ ৩২-এ প্যারাগুয়ে হারিয়ে দিয়েছিল জার্মানিকে। সেই প্যারাগুয়ের সামনেই আজ পড়েছে চলতি বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স। ফ্রান্স জিতল বটে, তবে তাদেরকে বেশ কষ্ট করতে হলো। এমবাপ্পের পেনাল্টিতে ১-০ গোলে জিতল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। চলে গেল কোয়ার্টার […]

বিস্তারিত

ম্যাচের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ পরিবর্তন

  নকআউট পর্বের মহড়া শুরু, এবার পা হড়কালেই বিদায়। বিশ্বকাপের মঞ্চ এখন এমন এক সমীকরণে দাঁড়িয়ে, যেখানে একটা ছোট্ট ভুলও ডেকে আনতে পারে চরম বিপর্যয়। ঠিক এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষের নাম কেপ ভার্দে। এই বাঁচা-মরার লড়াইয়ের আবহেই আকাশী-সাদা শিবিরের ভ্রমণসূচিতে এসেছে কিছুটা বদল। আজ বুধবার কানসাস সিটিতেই নিজেদের শেষ […]

বিস্তারিত