বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?

  বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও। সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। সোমবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট মার্কেটে […]

বিস্তারিত

জয়া আহসানের ‘OCD’ সিনেমা কি ভারতে মুক্তি পাবে?

সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত আসন্ন ছবি ‘OCD’ ৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা। এই ছবির পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক লিখলেন, ‘মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখতে হবে, এই সিনেমাটা মুক্তি পায় কি না।’ যদিও আপাতত এই ছবির মুক্তি ঘিরে কোনো জটিলতা তৈরি হয়নি ভারতে। ‘OCD’ ছবিটি […]

বিস্তারিত

শাকসবজি খেতে ভালো না লাগলে যা করবেন

  আমাদের অনেকেই শাকসবজি দেখলে বিরক্ত হয়। খেতে অনীহা। অনেকের ক্ষেত্রে শৈশবের অনীহা বড় হওয়া পর্যন্ত গড়িয়ে যায়। অনেকে আবার নতুন করে অপছন্দ তৈরি হয়। কিন্তু ফাইবারসমৃদ্ধ শাকসবজি না খেলে ওজন কমানো কিংবা জটিল রোগ থেকে দূরে থাকা সম্ভব নয়। তবে সেসব ব্যক্তির জন্য আশার আলো দেখাচ্ছেন, যারা পছন্দ না হলেও খাওয়ার পাতে শাকসবজি রাখেন। […]

বিস্তারিত

অতীতেও যেসব রাষ্ট্রপ্রধানকে ‘বন্দি’ করেছে যুক্তরাষ্ট্র

  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথিত গ্রেফতার যুক্তরাষ্ট্রের ইতিহাসে আবারও আলোচনায় এনেছে—কোন কোন বিশ্বনেতাকে সরাসরি বন্দি করেছে ওয়াশিংটন। অতীতেও কয়েকজন রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করেছে যুক্তরাষ্ট্র; তবে প্রতিটি ঘটনাই আন্তর্জাতিক রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। মাদুরোর এই ঘটনা তাকে এমন একটি তালিকায় যুক্ত করেছে, যেখানে আগে থেকেই আছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং […]

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮.৩% প্রার্থিতা বাতিল

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ২৮.৩ শতাংশই বাতিল। আর বৈধ প্রার্থীর হার ৭১.৭ শতাংশ। গতকাল রবিবার যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে। সারা দেশে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে তিন হাজার ৪০৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে প্রার্থী ছিলেন দুই হাজার ৫৬৮ জন। তাঁদের মধ্যে এক হাজার ৮৪২ প্রার্থীর প্রার্থিতা বৈধ […]

বিস্তারিত

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

  টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠক করেন। সে সময় অধিকাংশ পরিচালক কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে […]

বিস্তারিত

২০২৫ সালে যেসব প্রযুক্তি চিরতরে বন্ধ হলো

  ২০২৫ সালে হারিয়ে গেছে বেশ কিছু জনপ্রিয় প্রযুক্তিপণ্য ও সেবা। সময়ের সঙ্গে অপ্রয়োজনীয় হয়ে গেলেও এসব প্রযুক্তির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে অনেক ব্যবহারকারী। টিভো বক্স টেলিভিশন দেখার অভিজ্ঞতা বদলে দিয়েছিল টিভো (ঞরঠড়) ডিভিআর বক্স। প্রিয় অনুষ্ঠান রেকর্ড করে পরে দেখার যে স্বাধীনতা দিয়েছিল টিভো। স্ট্রিমিংয়ের যুগে ডিভিআরের প্রয়োজন ফুরিয়ে এলেও অবিশ্বাস্যভাবে […]

বিস্তারিত

নতুন বছরে খাদ্যাভ্যাসে যেসব পরিবর্তন আনতে পারেন

  নতুন বছরের শুরুতে অনেকেই আবার স্বাস্থ্যকর জীবনযাপনে ফিরতে চান। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ছোট কিছু অভ্যাসই আমাদের শক্তি, হজমশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখে। ২০২৬ সালে সুস্থ ও আনন্দে থাকতে চাইলে নিচের অভ্যাসগুলো অনুসরণ করা যেতে পারে— ১. সকালে হাইড্রেশন ও হজমে সহায়ক পানীয় দিয়ে দিন শুরু করুন প্রতিদিন সকালে হালকা […]

বিস্তারিত

বাংলাদেশে গাড়ির স্ট্রিয়ারিং ডান দিকে থাকে কেন?

  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপানসহ এশিয়া মহাদেশের কিছু দেশে এখনো রাস্তার বাম দিকে গাড়ি চলাচলের রীতি চালু রয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাস্তায় ছোট-বড় গাড়িগুলো বাম দিক দিয়ে চলাচল করতে দেখা যায়। সেই সঙ্গে চালকের আসন গাড়ির বাম দিকে থাকে। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন ৭৬ দেশে বাম দিক দিয়ে গাড়ি চলাচল করে থাকে। অস্ট্রেলিয়া ও […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রশিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও […]

বিস্তারিত