১৫ বছর পেরোল, ঝুলন্ত মরদেহের মতোই ঝুলে রইল ফেলানীর বিচার

  কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ বুধবার (৭ জানুয়ারি)। সময়ের হিসাবে দেড় দশক পেরিয়ে গেলেও আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখেনি। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ যেমন বিশ্বজুড়ে মানবতাকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনি আজও ভারতের উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়া ঝুলে থাকায় হতাশা, ক্ষোভ আর […]

বিস্তারিত

বিশ্বকাপ নিয়ে বিসিবিকে যে কঠোর নির্দেশনা দিল আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে চায় না। তবে এ নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না। আইসিসি আরও জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর […]

বিস্তারিত

‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা’

  সারা দেশে চলছে মৃদ শৈত্যপ্রবাহ। এই হাড় কাঁপানো শীতে পানিতে নেমে জলকেলিতে মেতে ওঠা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেই কঠিন কাজ সহজ করলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান! এই কনকনে শীতে সুইমিংপুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা! ছোট পর্দা থেকে সিনেমা, জনপ্রিয় মুখ সাদিয়া […]

বিস্তারিত

হোয়াটসঅ্যাপের নতুন ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচারে থাকছে যেসব সুবিধা

  বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একই স্মার্টফোনে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই একটি অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পরিবর্তন করতে পারবেন। এর ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগ আলাদা রাখা আরও সুবিধাজনক হবে। এতদিন একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ না থাকায় […]

বিস্তারিত

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান

  নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ কত কিছুই না করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, ২০২৬ সালে পা রাখার পর আবারও বিমানে চড়ে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন করবেন? ঠিক এমনটাই ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে। আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) অতিক্রম করার মাধ্যমে এই ‘সময় ভ্রমণ’ বা […]

বিস্তারিত

রাজধানীবাসীর দুর্ভোগ: তীব্র গ্যাস সংকটে দৈনন্দিন জীবন বিপর্যস্ত

  রাজধানী ঢাকায় প্রবল শীতের সঙ্গে পাল্লা দিয়ে চরম মাত্রায় দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের সংকট। প্রতিবারের মতো এবারও শীত মৌসুমের শুরু থেকেই গ্যাসের চাপ হ্রাস পাওয়ায় বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ নগরবাসী। বর্তমানে অধিকাংশ এলাকায় দৈনিক মাত্র এক ঘণ্টা – বিশেষ করে গভীর রাতের সময় – গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, যা দৈনন্দিন জীবনযাত্রাকে প্রবলভাবে ব্যাহত করছে। […]

বিস্তারিত

স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় যেসব ভুল কখনোই করবেন না

  দাম্পত্য জীবনে মতবিরোধ বা ঝগড়া একেবারেই অস্বাভাবিক নয়। ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে। কিন্তু সেই ঝগড়া যদি বারবার তীব্র আকার নেয়, তাহলে তা মানসিক শান্তি ও সম্পর্ক উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় কয়েক মুহূর্তের উত্তেজনাই ভেঙে দিতে পারে দীর্ঘদিনের সাজানো সংসার। বিশেষ করে ঝগড়ার সময় নিজেকে শান্ত রাখতে না পারলে পরিস্থিতি […]

বিস্তারিত

মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তপ্ত মোড়

  বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে টানাপোড়েনের সূচনা হয়েছে ক্রিকেটের মাঠে। বাংলাদেশের স্টার পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্র্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত একটি ক্রীড়া বিষয়কে রাতারাতি কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলা বাতিল করার পাশাপাশি দেশটিতে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছে, যা দুই প্রতিবেশী […]

বিস্তারিত

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

  উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি। মোস্তাফিজ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে […]

বিস্তারিত

এ বছরেই শাকিব খান-হানিয়া আমির জুটি বাঁধছেন!

  সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সুপারহিট ছবি ছিল ‘প্রিয়তমা’। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খানের এই ছবি লগ্নীর বহুগুন অর্থ আয় করে। অনেক সিনেমা হল এই ছবির কল্যাণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। ব্ল্যাকাররাও টিকিট বিক্রি করে দারুণ আয় করে। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক ‘প্রিয়তমা’ দিয়ে অনেকটাই ঘুরে […]

বিস্তারিত