বিনিয়োগ সক্ষমতার বেশির ভাগ সূচকে পিছিয়ে বাংলাদেশ: রিপোর্ট

  সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অর্থনীতির রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, উন্নয়নের পরবর্তী ধাপে অগ্রসর হওয়া এবং উচ্চপ্রযুক্তিনির্ভর টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের জন্য এফডিআই আকর্ষণ এখন সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ‘এফডিআই রিপোর্ট-২০২৬’-এ এ বিষয়ে পর্যবেক্ষণ তুলে […]

বিস্তারিত

হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৭১৫

  দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার […]

বিস্তারিত

দেশে নতুন বিনিয়োগের ৯২% চীনের: বিডা

  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গড়ে তোলা নতুন বিদেশি বিনিয়োগ পাইপলাইনের বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে থাকা ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের মধ্যে প্রায় ৩৬৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯২ শতাংশই এসেছে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এসব বিনিয়োগ প্রধানত উন্নত বস্ত্র, স্বয়ংক্রিয় উৎপাদন এবং নির্মাণসামগ্রী খাতে যাচ্ছে বলে জানিয়েছে বিডার জনসংযোগ দপ্তর। […]

বিস্তারিত

১২.৫% নয়, বাংলাদেশ ও ভারতের জন্য মার্কিন শুল্ক ১০ শতাংশ

  বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের প্রায় ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ব্যবস্থায় দেশভেদে ১০ শতাংশ অথবা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হবে। আজ শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হবে। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে […]

বিস্তারিত

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? জেনে নিন সাংবিধানিক নিয়ম

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-জল্পনা চলছেই। এখন প্রশ্ন উঠেছে— রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? কে নেবেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব? রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে দেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া […]

বিস্তারিত

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

  প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সমাজমাধ্যমে প্রকাশিত ২ মিনিট ৫৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি জানান, এই সংক্রান্ত একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের […]

বিস্তারিত

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

  রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা […]

বিস্তারিত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

  বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান […]

বিস্তারিত

রাজস্ব বাড়াতে বিআইডব্লিউটিএকে ৭ নির্দেশনা

  রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি নদীবন্দর এলাকায় পণ্য ওঠানামা প্রক্রিয়ায় ধাপে ধাপে অটোমেশন চালু করা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিআইডব্লিউটিএ প্রধান […]

বিস্তারিত

সিদ্ধান্ত বদলে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেবে চট্টগ্রাম বন্দর

  বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন বন্দর ইয়ার্ডে কার কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তথ্য জানতে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ‘অ্যাক্ট অব গড’-এর অজুহাতে পণ্যের ক্ষতির দায়ভার নেবে না বলে কঠোর ভাষায় অবস্থান জানিয়েছিলেন বন্দরের পরিচালক […]

বিস্তারিত